চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন-পুরাতনের সমন্বয়ে শ্রমিক লীগকে ঢেলে সাজানো হবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

নতুন-পুরাতনদের সমন্বয়ে শ্রমিক লীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী, অনুপ্রবেশকারী, বিতকির্ত এমন কেউ যেন কমিটিতে জায়গা না পায়। এমন কেউ দলে থাকলে তাদেরকে পরিহার করবেন।

একই সঙ্গে বিতকির্ত ও অনুপ্রবেশকারীদের কমিটিতে না রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যলায়ে শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দলের সভাপতি (শেখ হাসিনা) আমাকে বলেছেন, সকল কমিটিতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের লোক আনতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কাউকে কমিটিতে রাখা যাবে না। তাদেরকে বাদ দিতে হবে।

তিনি বলেন: আমরা সত্যিকার অর্থে দলকে শুদ্ধ করতে চাই। এজন্য ত্যাগী নেতাদের কমিটিতে আনতে হবে। দল থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্তের সঞ্চালন করতে হবে৷

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: নেতৃত্বের প্রতিযোগিতা থাকা ভালো। অসুস্থ প্রতিযোগিতা যাতে না হয়। নিজের প্রচার করবেন, করো বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবেন না।

Reneta

যোগ করেন: গতকাল আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সামনে মানি না মানবো না অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি চলবে না, এমন স্লোগান দিয়েছে; কার্যালয়ের সামনে এমন যেন না হয়। কমিটির অন্তরালে কোনো সমস্যা থাকলে সম্মেলনের আগে তা সমাধান করে নিতে হবে। পরে যেন সম্মেলনের দিন স্লোগান এবং কাউন্টার স্লোগান না হয়।

শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন: সম্মেলনের জন্য শ্রমিক লীগ প্রস্তুত হতে হবে। নগরীতে সম্মেলনের আবহাওয়া সৃষ্টি করতে হবে। শহরের বিশেষ বিশেষ জায়গায় আলোকসজ্জা করতে হবে।  এজন্য দুটি সিটি করপোরেশনের মেয়রকে চিঠি দিয়ে অনুমতি নিতে হবে।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম ও জন শক্তি বিষয়ক হাবিবুর রহমান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগশ্রমিক লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

জি-টু-জি চুক্তিতে ১৬ হাজার ৮৮৮ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সুপারিশ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

জুলাই ৩০, ২০২৬
ফাইল ছবি

রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, সন্ধ্যা পর্যন্ত বজ্রসহ বর্ষণের আভাস

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT