চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিএস শিক্ষা ক্যাডার ও সমমর্যাদা বিতর্কের পক্ষে-বিপক্ষে

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১০:৩৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা বেসরকারি শিক্ষা ক্যাডার ও সমমর্যাদা দাবি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএস পরীক্ষায় লাখ-লাখ প্রতিযোগীর সঙ্গে মেধার লড়াইয়ে জিতে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া এবং বিসিএস না দিয়েই সরকারিকরণের তালিকাভুক্ত হয়ে ক্যাডারভুক্ত হওয়ার দাবি তোলাদের মধ্যে মর্যাদার দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে ইতোমধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এবং জাতীয়করণ (বি.সি.এস শিক্ষা ক্যাডারে আত্মীকরণ) প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদ।

স্বাতন্ত্রতা রক্ষা এবং মর্যাদা সংকট কাটাতে ২০১০ সালের শিক্ষানীতিতে এ সংক্রান্ত নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর অনুশাসন মানতে বলছেন বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্তরা।

আত্মীকরণে নিজেদের মর্যাদার সংকটে অসন্তোষ প্রকাশ করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি সেলিম উল্লাহ খন্দকার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন,‘সরকারি চাকুরির প্রত্যেকটিখাতে নির্দিষ্ট যোগ্যতা,সরকারি বিধি-বিধান মানার বিষয় আছে। এখন আত্মীকরণের মাধ্যমে এই বিধিবিধানে নিয়োগ না পাওয়াদেরও ক্যাডারে অনুপ্রবেশ করা হয় তাহলে প্রকৃত ক্যাডাররা ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি সরকারকেও এই খাতে অরাজকতায় পড়তে হবে।’

প্রধানমন্ত্রীর অনুশাসন এবং শিক্ষানীতি ২০১০ এ জাতীয়করণকৃত শিক্ষক ও কর্ম কমিশনের নিয়োগ দেয়া শিক্ষকদের সম্পর্কে বর্ণিত বিধান তুলে ধরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি বলেন,‘শিক্ষানীতির অধ্যায় ২৭ এর ৮ নং অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কলেজ সরকারিকরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি। এই নীতিমালায় জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিধি-বিধান থাকবে যাতে কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ সংরক্ষিত হয়।’

জাতীয় শিক্ষা নীতির ঘোষণা বোর্ডে লেখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মর্যাদা সংকটের কারণেই আন্দোলন করতে হচ্ছে জানিয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল কবির চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন,‘বিসিএস করে যারা ক্যাডার সার্ভিসে আসেন তাদের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া আছে,সংবিধান স্বীকৃত পাবলিক সার্ভিস কমিশন আছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংবিধানে বিধিমালা করার নির্দেশনা আছে। এর উপর ভিত্তি করেই ১৯৮০,৮১ সালে বিসিএস নিয়ম-নীতি জারি প্রণয়ন করা হয়েছে। এই দু’টি নিয়মের ভিত্তিতে ২৮ টি ক্যাডারে নিয়োগ দেয়া হয়।

আমরা কাউকে খাটো করছি না, ছোট করছি না। শুধু আমাদের নিয়োগের সাংবিধানিক ভীতটা অটুট রাখতে চাইছি। যে বিধিগুলো আছে সেগুলোর কোথাও আত্মীকরণের মাধ্যমে ক্যাডারভূক্ত করার কথা বলা নাই। আমরা মনে করি আত্মীকরণের মাধ্যমে তাদের ক্যাডারভূক্ত করলে সংবিধানের বাধ্যবাধকতাকে লঙ্ঘন করা হবে।’

দুইজন পুরুষের ছবি, একজন পাঞ্জাবি ও অন্যজন স্যুট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি সেলিম উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক শাহেদুল কবির চৌধুরী

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে তিনি বলেন,‘প্রধানমন্ত্রীর অনুশাসনে বলেছেন আত্মীকরণকৃত শিক্ষকদের চাকুরি বদলিযোগ্য হবে না। এর মাধ্যমে এটা বোঝা যায় যে তাদের চাকুরি ক্যাডার সার্ভিসের নয়। কারণ ক্যাডার সার্ভিসের চাকুরি বদলিযোগ্য।’

তবে বিসিএস শিক্ষকদের দাবিগুলোকে অযৌক্তিক আখ্যা দিয়ে এ দ্বন্দ্ব নিরসনে স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে জাতীয়করণের মাধ্যমে বি.সি.এস শিক্ষা ক্যাডারে আত্মীকরণ প্রক্রিয়াধীন কলেজগুলোর শিক্ষকরা।

জাতীয়করণ (বি.সি.এস শিক্ষা ক্যাডারে আত্মীকরণ) প্রক্রিয়াধীন কলেজ শিক্ষক পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন,“এর আগে ১৯৭৮ সাল থেকেই সরকারিকরণ হয়েছে। ১৯৮১,১৯৯৮,২০০০ সালের বিধির মাধ্যমে আত্মীকৃত করা হয়েছে, সমমর্যাদা দেয়া হয়েছে। ক্যাডাররা ১৯৯৮ সালে মামলা করেও হেরে গিয়েছিলো। তখন শিক্ষা সচিব ছিলেন রকিব উদ্দিন এবং তৎকালীন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য বর্তমান স্পিকারের মা নাইয়ার সুলতানা লিখিতভাবে জানিয়েছিলেন শিক্ষা ক্যাডারে কোনো নন-ক্যাডার পদ নেই। এখন বিরোধীতাকারীরা বলছেন জাতীয় শিক্ষা নীতির কথা। অথচ শিক্ষানীতি ২০১০ এ কোথাও নন-ক্যাডার লেখা নেই। এরপরও তারা এতোগুলো শিক্ষার্থীকে জিম্মি করে অনৈতিক কর্মসূচি দিচ্ছে। তারা আদালতে মামলা করেছে, তাহলে মামলা লড়ুক, আবার আন্দোলন কেন?”

বিসিএস না দেয়ায় এমনিতেও তাদের মাশুল গুণতে হয় জানিয়ে তিনি বলেন,“বিসিএস না দেয়ায় এমনিতেই আমাদের চাকুরিকাল কম। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই ক্যাডাররা নতুন বিধি তৈরি করেছিলো। এখন একই প্রধানমন্ত্রীর আমলে তারা ওই বিধিও বাতিল করতে বলছে। আসলে তারা কী চাইছে সেটাই প্রশ্নবিদ্ধ। উল্টো আমাদের কলেজগুলোর টেবিল-চেয়ার থেকে শুরু করে গাছপালা পর্যন্ত বিক্রি করে দিয়ে আমরা পড়েছি পরিচয় সংকটে। না আমরা সরকারি,না বেসরকারি।”

বিক্ষোভকারীরা জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
ক্যাডারভুক্ত করে আত্মীকরণের দাবিতে পাল্টা কর্মসূচিও হয়েছে

আত্মীকরণে ক্যাডারভূক্ত হয়ে বিসিএস শিক্ষা ক্যাডারদের সমমর্যাদায় আসতে চাওয়া শিক্ষদের এই প্রতিনিধি আরও বলেন,“তারা কী চায় সেটা স্পষ্ট নয়, আমাদের পাওয়াতেই তাদের বিরোধীতা। তারা নন-ক্যাডার করার দাবি করছে। এটা অযৌক্তিক দাবি। এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি।”

দুপক্ষের এই মর্যাদার দ্বন্দ্বের মধ্যে নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডার-বহির্ভূত রেখে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি ও প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্বতন্ত্র বিধিমালা জারি না করার প্রতিবাদে আজ রোববার বিসিএস শিক্ষা ক্যাডারের সরকারি কর্মকর্তারা সারাদেশে কর্মবিরতি পালন করেছেন। এ কর্মবিরতি আগামীকাল পর্যন্ত চলবে। সরকার তাদের দাবি মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

ট্যাগ: বিসিএসবিসিএস শিক্ষা ক্যাডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে নতুন রাইড শেয়ারিং ‘ইজিয়ার’, যুক্ত হতে পারে সিএনজি ড্রাইভাররা

পরবর্তী

রাঘববোয়ালদের শাস্তি হলেই খেলাপি ঋণ কমবে

পরবর্তী

রাঘববোয়ালদের শাস্তি হলেই খেলাপি ঋণ কমবে

ফুটবল গোলের জন্য goalkeeper এর চেষ্টা ব্যর্থ হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল বাতিলের ভুল সিদ্ধান্তে জয়বঞ্চিত বার্সা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT