চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষপানে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলের ‘আত্মহত্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২২
চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষপানে অপ্রাপ্তবয়স্ক প্রেমিক-প্রেমিকা ‘আত্মহত্যা’ করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

মৃত প্রেমিক যুগল হলো: উপজেলার কাশিমনগর গ্রামের মোঃ মোহনের স্কুল পড়ুয়া কিশোরী ফাহিমা (১২), প্রেমিক তার ফুফাতো ভাই ও একই ইউনিয়নের পার্শ্ববর্তী কলস ভাঙ্গা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত হান্নান প্রধানের ছেলে নিলয় (১৬)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে নিলয়ের বাবা মারা যাওয়ায় মায়ের সাথে সে নানার বাড়িতে বসবাস করতে শুরু করে। একপর্যায়ে তার মায়ের দ্বিতীয় বিয়ে হলে সে তার নানার বাড়িতে অর্থাৎ তার মামার বাড়িতেই থাকতো। এরই পরিপ্রেক্ষিতে ফাহিমা ও নিলয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

অপরদিকে ফাহিমার বাবার সাথে তার মায়ের সাথে দীর্ঘদিন আগে বৈবাহিক বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সে তার সৎ মায়ের সংসারে বড় হয়।

পুলিশ জানায়, নিলয়ের মা অন্যত্র স্বামীর বাড়িতে থাকায় ও প্রেমিকা ফাহিমার মা তার বাবার বাড়িতে যাওয়ায় তাদের মধ্যে প্রেম সম্পর্কিত যেকোন বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফাহিমা ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাউদকান্দিতে নিলয় মারা যায়।

স্থানীয়দের অনেকে জানান, তারা একে অপরকে পছন্দ করতো কিন্তু বিষয়টি পরিবারের পক্ষ থেকে মেনে না নেয়ায় তারা আত্মহত্যার করেছে।

Reneta

এমনকি আত্মহত্যার পেছনে অন্য কোন উদ্দেশ্য বা রহস্য রয়েছে কিনা তদন্তের দাবি জানান এলাকাবাসী।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, বিষয়টি আমি জেনেছি এবং স্থানীয় মেম্বারকে খোঁজখবর নেয়ার জন্য বলেছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু বলা হলেও আমরা আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠাবো। ময়নাতদন্তের রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাচাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমবাপে নৈপুণ্যে জয়ে ফিরল পিএসজি

পরবর্তী

লঙ্কানদের ১৮৪ রানও সহজ মনে হয়েছিল ভারতের

পরবর্তী

লঙ্কানদের ১৮৪ রানও সহজ মনে হয়েছিল ভারতের

‘ইউক্রেন থেকে জীবিত ফিরে এসো’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT