চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষণ্ণতায় ভুগেছিলেন কপিল শর্মাও, অকৃতকার্য হয়েছিলেন গণিতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ন ২৫, জুলাই ২০২০
বিনোদন
A A

সুশান্তের আকস্মিক মৃত্যুর পরে বলিউডের ‘স্বজন পোষণ’র পাশাপাশি যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তা হলো মানসিক স্বাস্থ্য। একে একে তারকারা জানাচ্ছেন তাদের বিষণ্ণতায় ভোগা এবং তা কাটিয়ে ওঠার ঘটনাগুলো। এবার কপিল শর্মা জানালেন, বিষণ্ণতায় ভুগেছিলেন তিনিও। কথা বললেন, শিক্ষার্থীদের মনের ওপর পরীক্ষার ফলাফলের নেতিবাচক প্রভাব প্রসঙ্গে।

ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলায় দেখা সাক্ষাৎকারে কপিল শর্মা বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে ভালো হয় কাছের কাউকে বিষণ্ণতার বিষয়টি খুলে বললে। সেটা পরিবার হোক বা প্রফেশনাল কেউ হোক, আবেগের কথাওগুলো চেপে না রেখে বলাটা জরুরি। আমি সৌভাগ্যবান যে গিন্নী আমার পাশে ছিলেন। আমি তাকে আমার মনের সব কষ্টের কথাগুলো বলেছিলাম, এমনকি বিয়ের আগেও বলতাম। কেউ যদি বিষণ্ণতায় ভুগতে থাকে তাহলে তার মনের কথা কাউকে বলতে হবে, নাহলে ভুল পথ বেছে নেয়ার সম্ভাবনা থাকে।’

শিক্ষার্থীদের ফলাফল খারাপ হলে অনেক সময় তারা বিষণ্ণতায় ডুবে যায়। তাদের উদ্দেশে কপিল শর্মা বলেন, ‘পরীক্ষার ফলাফল মনমতো না হওয়ায় অনেক শিক্ষার্থীই ভুল পথ বেছে নেয়। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় অভিভাবকদেরকে সন্তানদের পাশে থাকতে হবে, বলতে হবে যে এটা শুধুই একটি পরীক্ষা। পরীক্ষা আবারও দেয়া যাবে, এখানেই পৃথিবীটা শেষ নয়।’

নিজের জীবনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দশম শ্রেণিতে গণিতে অকৃতকার্য হয়েছিলাম। বাবাকে বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু বলেছিলাম। বাবা আমাকে বুঝেছিলেন। গণিতে ফলাফল খারাপ হলেও অন্য বিষয়গুলোতে ভালো করেছিলাম। আর এখন, আমি যা করছি সফল ভাবে করছি। যেই কাজ আমি করছি, তাতে তখনকার কোনো বিষয়ই আমার কাজে লাগছে না। জীবন একটা ভ্রমণ। সন্তানদের শেখাতে হবে এটা শুরু থেকেই। সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলতে হবে, কারণ জীবনে অনেক বাধা আসবে। পরীক্ষাই জীবনের সবকিছু নয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: কপিল শর্মাগণিতবিষণ্ণতাসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT