অপরাধ

বিশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিশ হাজার ইয়াবা ট্যাবলেটের বড় চালান, গ্রেপ্তার দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ হাজার ইয়াবা ট্যাবলেটের বড় চালান, দুইজন গ্রেপ্তার, বাংলাদেশে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর রামপুরায় অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেপ্তাররা হলেন নাদিম মাহমুদ (২৭) ও মো. রিয়াজুল ইসলাম রিপন (৪৪)।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম সাকলায়েন জানান, বৃহস্পতিবার রাতে রামপুরার বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিম ও ক্যান্টনমেন্ট জোনাল টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা কিনে ঢাকায় এনে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করা হয়েছে।

বিষয়:ইয়াবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…