চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ মিনিটের ছেলেমানুষী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বাল্যবিবাহের দৃশ্য, শিশুদের মধ্যে সামাজিক প্রথা পালন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়সীমা বিশ মিনিট। তার মধ্যে উঠে আসবে ‘ছেলমানুষী’র কথকতা। উঠে আসবে মানিক বন্দোপাধ্যায়ের গল্প। যার বিষয়বস্তু বাংলাদেশ-ভারতের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের আন্তঃসম্পর্কের রূপ। যেখানে মূর্ত হয়ে ওঠে ছেলেমানুষী আদতে কারা করে? ছোটরা নাকি বয়সে বড়রা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্বের মেয়ে সাকী ফারজানা ৪দিনের শুটিংয়ে নির্মাণ করেছেন ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যা ২০১৮ সালের জানুয়ারী থেকে বিকল্পপন্থায় প্রদর্শিত হবে সারাদেশে। আর বছরজুড়ে অংশ নেবে সারা বিশ্বের বিভিন্ন উৎসবে। এটি তার প্রথম নির্মাণ। যাকে তিনি তুলনা করেছেন পূর্ণদৈর্ঘ্য নির্মাণের হাত মকশো হিসেবে। ২০২০ তিনি নির্মাণ করতে চান নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

চ্যানেল আই অনলাইনে সাকী ফারজানা। ছবি : ওবায়দুল হক তুহিন

সাকী মঙ্গলবার এসেছিলেন চ্যানেল আই অনলাইন কার্যালয়ে। প্রথম নির্মাণ হিসেবে স্বল্পদৈর্ঘ্য কেন আর কেনবা বিষয়বস্তু ধর্ম এবং মানিক বন্দ্যোপাধ্যায়। সাবলীল ভঙ্গিতে সাকী বলে চলেন, আমার সব সময় মনে হয়েছে ধর্মের কারণে সংঘাত বা বিভাজন বা ধর্ম দিয়ে মানুষকে ভাগ করে ফেলার পুরো বিষয়টি ছেলেমানুষী। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘উত্তর কালের গল্প’ যখন পড়তে দেন তখন এর ‘ছেলেমানুষী গল্পটি পড়ে আমার ভাবনার সঙ্গে মিলে যাওয়ায় চমকিত এবং আনন্দিত যুগপৎ হয়েছিলাম। ফলে চলচ্চিত্রের বিষয় হিসেবে গল্পটি বেছে নেওয়া। আর পরিচালনা হিসেব আগে কেন স্বল্পদৈর্ঘ্য প্রসঙ্গে বলব, থিয়েটারে গল্প বলা আর বড় পর্দায় গল্প বলা একদম আলাদা। তাই বড় পর্দায় গল্প বলার আগে বিষয়টি নিয়ে ছোট ছোট করে নিজেকে অনেকটা সময় ঝালাই করতে চাই।

Banglabid

রাজশাহীর বোয়ালিয়াতে হয়েছে চলচ্চিত্রটির শুটিং। কারণ বেশ পুরনো তথা ব্রিটিশ পিরিয়ডের ছাপ এখনো সেখানকার পথে এবং স্থাপনায় রয়ে গেছে বলে জানান নির্মাতা।

ইংরেজীতে সাবটাইটেল হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির। তখন ছবিটির নাম থাকছে ‘দ্য গ্রে লাইন’। ছবিটির অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন শিশু শিল্পী অরিত্র ও তপস্যা। আরো চরিত্রে অভিনয় করেছেন নন্দিতা বৈষষ্ণব, রোকন হোসেন, মাহবুবা ছায়া, বাহাউদ্দিন বিশাল, সুবর্ণা ধর, মাসুদ চৌধুরী, মেহবুবুল আলম বর্ণ প্রমুখ।

ভ্যানগগ ক্রিয়েশনের পক্ষ থেকে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মো. আমজাদ হোসেন। ছবিটির  চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন যথাক্রমে কিশোর মাহমুদ এবং শুভ পাল। পোশাক পরিকল্পনা করেছেন আশা আমান ও শারমিন লিমা, শিল্পনির্দেশক হিসেবে আছেন মুহিন রায় ও সোহেল তৌফিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে এসেই রিপোর্ট দেবেন হাথুরু

পরবর্তী

জঙ্গি আস্তানায় নিহতরা জেএমবির সক্রিয় সদস্য ছিল: র‌্যাব

পরবর্তী
র‌্যাব সদস্যরা জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি আস্তানায় নিহতরা জেএমবির সক্রিয় সদস্য ছিল: র‌্যাব

বাংলাদেশি গায়িকা মমতাজের ছবি, হালকা হাসি ও সেজে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার অন্তরে তালা দিয়ে জ্বালা ধরালেন মমতাজ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT