চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সেমিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
শিক্ষা
A A
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবসের সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

“হৃদয় দিয়ে হৃদযন্ত্রের যত্ন নিন” শ্লোগানে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের আয়োজনে প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে কলেজের শিক্ষক-শিক্ষার্থী হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো: নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ্জামান, মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মানবেন্দ নাথ নাগসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান আলোচক হিসেবে ডা. মো: নাজমুল হাসান বলেন, “মূলত বিশ্বব্যাপী হার্ট সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য বিশ্ব হার্ট দিবস পালিত হয়। প্রতি বছর বিশ্বে প্রায় দুই কোটি মানুষ হৃদরোগে মারা যাচ্ছে।পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে বাংলাদেশে প্রায় ছয় লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে দুই লক্ষাধিক রোগী মারা গেছে।এছাড়া প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি পাঁচ জনে একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। উচ্চ রক্ত চাপ, অতিরিক্ত ওজন বৃদ্ধি, চর্বি জাতীয় খাবার গ্রহণ, এলকোহল জাতীয় পানীয় পান, কায়িক পরিশ্রম না করা ইত্যাদি কারণে হৃদরোগে আক্রান্ত হয়। উচ্চ রক্ত চাপ হৃদরোগের প্রধান কারণ।এটি হৃদরোগের একটি নীরব ঘাতক।উচ্চ রক্তচাপ প্রথমে হার্টে আঘাত করে।তারপর ব্রেন, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করতে থাকে। এর ফলে স্ট্রোকের মত মারত্মক রোগে আক্রান্ত হয়।”

সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিলে হৃদরোগে মৃত্যু কমবে বলে আশা করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আফিকুর রহমান বলেন, “সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বে বিভিন্ন দিসব পালিত হয়। বিশ্ব হার্ট দিবসে হার্টের বিভিন্ন সমস্যা নিয়ে আরো বেশি গবেষণার জন্য এ দিবসে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। এর মাধ্যমে সামাজিকভাবে আমরা সচেতন হলে হার্টের সমস্যা অনেকাংশে দূর হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুইন্স পাবলিক লাইব্রেরীতে ’বাংলা কর্নার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

যে ছবি দেখলে দর্শকের মনে হবে ‘এতো আমারই গল্প’: সিয়াম

পরবর্তী
সিয়াম ও একজন নারী হাসিমুখে ছবি তুলেছেন, ঘরে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ছবি দেখলে দর্শকের মনে হবে ‘এতো আমারই গল্প’: সিয়াম

রেজওয়ানা চৌধুরী বন্যা পিয়ানো লাউঞ্জে অতিথি হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পিয়ানো লাউঞ্জের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT