এবারও বিশ্ব সাহিত্য কেন্দ্রের দেশ ভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কার্যক্রমের আওতায় বই পড়া সম্প্রসারণ কর্মসূচিতে যুক্ত হয়েছে বিকাশ। এ বছর বই পড়া কার্যক্রমে ৪০ হাজার বই দিয়েছে বিকাশ।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে বই তুলে দেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ)।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত এই কর্মসূচিতের দুই লাখের বেশি বই দিয়েছে বিকাশ। এ বছর সারাদেশের প্রায় ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে এসব বই বিতরণ করা হবে।








