চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব মাতিয়ে দেশে ফিরল মাইলস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

চলতি বছরটা দেশের জনপ্রিয়তম ব্যান্ডদল মাইলসের কাছে একটু অন্যরকম। এ বছরই ৪০-এ পা দিয়েছে দলটি। দীর্ঘ চার দশকের এ মাইলফলকে পৌঁছানোকে স্মরণীয় করে রাখতে বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নেয় মাইলস। সেই সিদ্ধান্তের একটি হচ্ছে ইউরোপসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে কনসার্ট! গান নিয়ে বিশ্ব ভ্রমণ শেষ করে দেশে ফিরেছে দেশের জনপ্রিয় ব্যান্ড দলটি।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করে মাইলস। যার মধ্যে ১৭টি যুক্তরাষ্ট্রে, ৭টি কানাডায় এবং ৩টি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতে। একটানা এতো বড় বিদেশ সফর বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই প্রথম।

অস্ট্রেলিয়ায় তিন কনসার্টের মাধ্যমে শেষ হয় তাদের এই সফর। অস্ট্রেলিয়ায় প্রথম কনসার্ট ছিল ১৯ অক্টোবর সিডনিতে, এরপর ২৬ শে অক্টোবর ব্রিসবেনে এবং ২ নভেম্বর মেলবোর্নে।

৪ মাসের বেশি সময়ের এ ট্যুরে উত্তর আমেরিকার বাল্টিমোরে বঙ্গ সম্মেলনেও পারফর্ম করে মাইলস। এটা বাংলাদেশের কোনো ব্যান্ডের বঙ্গ সম্মেলনে প্রথম গাওয়া।

চলতি বছরের ১৭ জনু এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ-বিদেশে কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্যান্ডটি। যুক্তরাষ্ট্র সফরের মাধ্যমে শুরু হয়ে কানাডার পরে অস্ট্রেলিয়ায় মাধ্যমে শেষ হয় মাইলসের আন্তর্জাতিক সফর।

এ বিষয়ে মাইলসের অন্যতম ভোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ বলেন, মাইলসের চল্লিশ বছর উপলক্ষে আমরা বলেছিলাম আমরা ওয়ার্ল্ড ট্যুর দিয়ে আমাদের উদযাপন শুরু করব। সেটা খুব সুন্দরভাবেই সম্পন্ন করে দেশে ফিরেছি আমরা। ২১ জুন আমরা উড়াল দিয়েছিলাম, আর বাংলাদেশে ফিরেছি ৫ নভেম্বর। চার মাসে দেশের বাইরে মাইলস যে ভালোবাসা পেলো তা দেখে অভিভূত আমরা।’

Reneta

ওয়ার্ল্ড ট্যুরের পর এবার বাংলাদেশে উদযাপনের মাধ্যমে ৪০ বছর উদযাপন করবে মাইলস। সেটা খুব দ্রুতই সবাইকে জানানো হবে বলে জানান হামিন আহমেদ।

৪০ বছর ধরেই মাইলস সক্রিয়ভাবে গান করছে। এছাড়া তাদের রয়েছে ১১টি গানের অ্যালবাম। পাশাপাশি ৪টি বেস্ট অব অ্যালবাম প্রকাশ করেছে মাইলস। এরমধ্যে ভারত থেকে দুটি এবং যুক্তরাষ্ট্র থেকে দুটি। বাংলাদেশি ব্যান্ড হিসেবে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম শো করে মাইলস।

১৯৭৯ সালে ফরিদ রশিদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় মাইলস। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্যরা হলেন- ফরিদ রশিদ (লিড ভোকাল এবং বেস), ল্যারি ও ইশতিয়াক (গিটার), কামাল মাইনুদ্দিন (ড্রাম) এবং হ্যাপি আখন্দ (কিবোর্ড)। এরপর পেরিয়েছে চারটি দশক। মাইলস হয়ে উঠেছে দেশের রক ব্যান্ডের অন্যতম পথপ্রদর্শক। তাদের চতুর্থ অ্যালবাম ‘প্রত্যাশা’ বিক্রি হয়েছিল তিন লাখ কপিরও বেশি। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন- শাফিন আহমেদ (ভোকাল এবং বেস), হামিন আহমেদ (ভোকাল এবং গিটার), মানাম আহমেদ (কিবোর্ড), তূর্য (ড্রাম) এবং জুয়েল (গিটার)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপমাইলসমানাম আহমেদলিড বিনোদনশাফিন আহমেদহামিন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT