চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব পরিবেশ দিবসে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজন

কাজী ইমদাদকাজী ইমদাদ
১০:০১ পূর্বাহ্ণ ০২, জুন ২০১৬
পরিবেশ
A A

ছোটবেলা থেকেই পাখির প্রতি ভালবাসা পরানের। বংশ পরম্পরায় প্রকৃতির প্রতি ভালবাসা জন্মেছে তার মেয়ে পাখির ভেতরও।

খাঁচায় বন্দি পাখি দেখলে পরাধীনতা ছুঁয়ে যায় বার বার। একদিন সত্যি সত্যি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ফেলে পরান। গাঁয়ের প্রভাবশালী মেম্বারের পাখি ছেড়ে দেন তিনি। এজন্য তার উপর নেমে আসে নির্যাতন।

এরপর এক রাতে ওই মেম্বার নিখোঁজ হন। পরে জানা যায় পরানই তাকে আটকে রেখেছিল। কিন্তু কেন? তার উত্তর জানা যাবে টেলিফিল্ম বিহঙ্গমায়ায়।

বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের তৈরি এ টেলিফিল্মটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে ৩ জুন শুক্রবার দুপুর ২টার সংবাদের পর। আবুল হায়াতের পরিচালনায় ৬২ মিনিটের এ টেলিফিল্মের গল্প ভাবনা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর, নাট্যরূপ দিয়েছেন তুষার কান্তি সরকার। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন চুমকি ও অন্যরা।

টেলিফিল্ম সম্পর্কে মুকিত মজুমদার বাবু বলেন, এই টেলিফিল্মটিতে পাখির প্রয়োজনীয়তা এবং আমাদের জীবনের সঙ্গে পাখির সম্পর্ক – এ বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে সে কতটা কষ্ট পায় সে ব্যাপারটিও উঠে এসেছে এই টেলিফিল্মে।

শুধু টেলিফিল্মই নয়, এবারের বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি গানও তৈরি করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। গানে গানে তুলে ধরা হয়েছে জলবায়ুর পরিবর্তনের কারণ, প্রভাব এবং উত্তরণের উপায়।

Reneta

মুকিত মজুমদার বাবু বলেন, গানটি প্রথমেই শুরু করা হয়েছে শস্য-শ্যামল, সবুজ বাংলাদেশের কথা তুলে ধরে। এরপর আইলা, সিডরের মতো সাম্প্রতিক নানা প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। ‘আমরা নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছি। আবার আমরাই পারি এর সমাধান দিতে। এই সমাধানের ব্যাপারটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে।’

প্রায় সাড়ে ৪ মিনিটের এ গানটির গীতিকার অবসরপ্রাপ্ত মেজর আনিসুল ইসলাম, সুর করেছেন ইফতেখার আনাম। বিশ্ব পরিবেশ দিবসে টেলিফিল্ম বিহঙ্গ মায়া ও জলবায়ু নিয়ে তৈরি গানটি পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনবিশ্ব পরিবেশ দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT