দাবা ২০১৫ বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন এনামুল হোসেন রাজিব এবং শামীমা আক্তার লিজা। ড্র করেছেন জিয়াউর রহমান এবং আবদুল্লাহ আল রাকিব।
দুবাই দাবা ফেডারেশনের আয়োজনে ১৩ দিনের এ আয়োজনে, ছেলেদের বিভাগে আন্তর্জাতিক মাস্টার আবদি জাপার সঙ্গে ড্র করে দু’ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ইরাকের আব্দুল ওহাব আহমেদকে হারিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব।
অপর দাবাড়ু আবদুল্লাহ আল রাকিব ড্র করেছেন লংকান দাবাড়ু গালাপাতি চীনাথাকার সঙ্গে। মেয়েদের বিভাগের জর্ডানের আশিল দেকে হারিয়ে লিজার অবস্থান তিন নম্বরে। বাছাই পর্বের শীর্ষ ৫ দাবাড়ু সরাসরি জায়গা পাবেন বিশ্বকাপ দাবায়।






