চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ঢাকায় রোড শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ফোরজি সেবা চালুর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের উৎসবমুখর পরিবেশে এবার একদিন আগে থেকেই বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন করছে বাংলাদেশ।

এবারের দিবসটির মূল প্রতিপাদ্য ‘সবার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের সুযোগ সৃষ্টি।’

১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীতে রোড এবং র‌্যালি শো-তে অংশ নেয় সরকারি এবং বেসরকারি তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান।

সকাল ১১ টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয় থেকে এই শো শুরু হয়। বিটিআরসি, মোবাইলফোন অপারেটর, কয়েকটি স্মার্টফোন প্রতিষ্ঠানের সুসজ্জিত গাড়িগুলো রমনা, ফার্মগেট, বিজয়সরণী, তেজগাঁও, সাতরাস্তা এবং মগবাজার এলাকা প্রদক্ষিণ করে। এই রোড এবং র‌্যালি শো’র উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং মোবাইলফোন অপারেটর ও স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।

১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ সম্মেলন অনুষ্ঠানের নিদর্শন স্বরূপ ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতি বছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে।

বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আইটিইউ’র সদস্যপদ লাভ করে।  ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে প্রথমবারের মতো আইটিইউ’র কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

আন্তর্জাতিক মুক্তির একদিন আগেই ঢাকায় ‘ডেডপুল ২’

পরবর্তী

আর কত ফিলিস্তিনি মরলে আপনারা ব্যবস্থা নেবেন?

পরবর্তী
গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আর কত ফিলিস্তিনি মরলে আপনারা ব্যবস্থা নেবেন?

খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার মুক্তিতে বাধা যে সাত মামলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT