চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর কত ফিলিস্তিনি মরলে আপনারা ব্যবস্থা নেবেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

গাজা সীমান্তে বিক্ষোভকারীদের মিছিলে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ও দু’পক্ষের সংঘর্ষে ৫৮ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

অতীতে এ বিষয়ে কোনো তদন্ত না চালানোয় জাতিসংঘের সমালোচনা করে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেন, ‘আর কত ফিলিস্তিনি মরলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? তাদের কি এমন মৃত্যু পাওনা ছিল? বাবা-মায়ের কোল থেকে সেই শিশুগুলোকে কি এভাবে ছিনিয়ে নেয়ার কথা ছিল?’

ফিলিস্তিনি দূত ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘মানবতাবিরোধী অপরাধ’ উল্লেখ করে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। হত্যাযজ্ঞের স্বচ্ছ এবং আন্তর্জাতিক বিচার দাবি করেন তিনি।

মনসুর বলেন, প্রতিবাদী ফিলিস্তিনি জনগণের ওপর এটি ছিল ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা।গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

অন্যদিকে ইসরাইলি দূত ড্যানি ড্যানন গাজার নিয়ন্ত্রণে থাকা হামাসকে এ সহিংসতার জন্য দায়ী করে অভিযোগ তোলেন, হামাস বাহিনীই গাজার লোকজনকে জিম্মি করে রেখেছে।

তিনি বলেন, গাজা উপকূলে যা ঘটেছে তা কোনো বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি ছিল না। ছিল সহিংস দাঙ্গা।

‘তারা (হামাস) মানুষকে সহিংসতায় জড়াতে উস্কানি দেয়। যত বেশি সংখ্যক সম্ভব বেসামরিক মানুষকে অস্ত্রের মুখে দাঁড় করিয়ে দেয়, যেন বেসামরিক মৃত্যুর সংখ্যা বেশি হয়। তারপর সব দোষ ইসরায়েলের ওপর চাপিয়ে জাতিসংঘে চলে আসে অভিযোগ করতে। নিষ্পাপ শিশুদের জীবনের বিনিময়ে তারা এক মারাত্মক খেলা খেলছে।’গাজা-ইসরায়েল-ফিলিস্তিন-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

ড্যানন বলেন, ‘তারা যখন বলে গর্জে ওঠার দিন, তার অর্থ হলো সন্ত্রাসের দিন। প্রত্যাবর্তনের অধিকার মানে ইসরায়েলের ধ্বংস। শান্তিপূর্ণ প্রতিবাদ অর্থ উস্কানি আর সহিংসতা।’

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের শুরুতে গত কয়েকদিনে গাজা সীমান্তে সহিংসতায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শুধু সোমবার নয়, ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বে এ পর্যন্ত জীবন দেয়া সবার প্রতি শ্রদ্ধা জানানো হয় ওই সময় নীরবতা পালন করে।গাজা-জেরুজালেমে মার্কিন দূতাবাস-ফিলিস্তিনি নিহত

এরপর শুরু হয় আলোচনা।

আলোচনায় পর পর কয়েকটি দেশ সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং কিছু কিছু দেশ ঘটনাটির তদন্তও দাবি করে। এরপরই উত্তপ্ত বাক্য বিনিময় এবং পাল্টাপালি অভিযোগে লিপ্ত হয় ফিলিস্তিন ও ইসরায়েল।

ট্যাগ: ইসরায়েলফিলিস্তিনলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে ঢাকায় রোড শো

পরবর্তী

খালেদা জিয়ার মুক্তিতে বাধা যে সাত মামলা

পরবর্তী
খালেদা জিয়া-জামিন

খালেদা জিয়ার মুক্তিতে বাধা যে সাত মামলা

রক্তাক্ত লড়াইয়ের মঞ্চ কলোসিয়াম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT