পরিবেশ

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বকেয়া ফান্ড ছাড়ের দাবি

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসে প্রতিশ্রুত বার্ষিক ১০০ বিলিয়ন বকেয়া ফান্ড আগামী চার বছরে পূরণ করার দাবি জানিয়েছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)।

কপ-২৬ এ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ঠেকাতে জাতীয় কৌশল প্রকাশ করেছে বাংলাদেশ।

বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিএফ বাংলাদেশের বিশেষ দূত আবুল কালাম আজাদ।

তিনি বলেন: জলবায়ু পরিবর্তনের সবচেয়ে হুমকিতে থাকা দেশগুলোর ফোরাম- সিভিএফ। প্যারিস চুক্তি মোতাবেক অর্থ ছাড়ের দাবি জানিয়েছে দেশগুলো।

বাংলাদেশ স্টলে দেশের অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিশ্ব জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামের আলোচনায় অংশ নিচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

অন্যদিকে সম্মেলন চত্ত্বরের বাইরে প্রতিদিনই কার্যকর সিদ্ধান্ত দেওয়ার দাবিতে বিক্ষোভ হচ্ছে।

বিষয়:বিশ্ব জলবায়ু সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…