স্পোর্টস

বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিশালী দল ঘোষণা

বিশ্ব চ্যাম্পিয়নদের শক্তিশালী দল ঘোষণা

ইউরো’র জন্য দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ২৩ জনের প্রাথমিক দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। বিশ্বকাপ জেতা ১৪ জন সদস্য জায়গা পেয়েছেন এ দলে। গত বছরের মার্চের পর দেশের জার্সিতে খেলা হয়নি শোয়েইনস্টাইগারের।

এদিকে, অভিজ্ঞ মিডফিল্ডার পোডলস্কিকে দলে রেখেছে জার্মান কোচ জোয়াকিম লো। দলে নতুন মুখ বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিচ ও বায়ার লেভারকুসেনে খেলা জুলিয়ান ব্র্যান্ড। তবে মাত্র একজন স্ট্রাইকার হিসেবে মারিও গোৎজেকে দলে রেখে চমক দেখিয়েছেন জোয়াকিম লো।

অন্যদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মান দল থেকে বাদ পড়েছেন মার্কো রিয়স।

গোলরক্ষক:
ম্যানুয়েল নুয়্যার, বার্নড লেনু, মার্ক আন্দ্রে টার স্টেগান

ডিফেন্ডার:
জেরোমি বোয়েটাং, এমরি কান, জোনাস হেক্টর, হোয়েডেস, মাটস হামেলস, শ্কুদ্রান মুস্তাফি, অ্যান্টনিও রুয়েদিগার

মিডফিল্ডার:
জুলিয়ান ড্রক্সলার, স্যামি খেদিরা, জশুয়া কিমিচ, টনি ক্রুস, থমাস মুলার, মেসুত ওজিল, লুকাস পোডোলস্কি, আন্দ্রে শারলে, বাস্তিয়ান শোয়েনস্টাইগার, জুলিয়ান উইগি

স্ট্রাইকার:

মারিও গোমেজ, মারিও গোয়েটজে, লিরয়ে স্যান।

বিষয়:ইউরো ২০১৬ জার্মানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…