চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব চ্যাম্পিয়নদের এমন কপাল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। টি-টুয়েন্টি বিশ্বকাপেও বর্তমান চ্যাম্পিয়ন। তার উপর তারকায় ঠাসা একটি দল ওয়েস্ট ইন্ডিজ। অথচ সামনের বিশ্বকাপে তারা কেমন করবে সেটা নিয়ে কোন আলোচনা নেই। উল্টো মেগা এ ইভেন্টের শেষ দুটি জায়গার জন্য যে কোয়ালিফাই হবে, তাতে কেমন খেলবে বা বিশ্বকাপে ক্যারিবীয়দের জায়গা হবে কিনা সেটা নিয়েই যত আলোচনা হচ্ছে।

২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য চূড়ান্ত বাছাইয়ের খেলা হবে আগামী ৪ থেকে ২৫ মার্চ, জিম্বাবুয়েতে। সেখানে ১০টি দল অংশগ্রহণ করবে। এ প্রতিযোগিতার শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করবে।

ওয়ানডে ক্রিকেটে প্রভাবশালী চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়। এই চারটি দেশ বাছাইপর্বে হংকং, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে পরীক্ষা দেবে। পরের দলগুলো আবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শীর্ষ চারে থেকে শেষ করেছে।

Banglabid

বাকি দুটি দল ঠিক হবে নামিবিয়ায়, ৮-১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট লিগ ডিভিশন টু থেকে। এখানে অংশগ্রহণ করবে কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

প্রথমে প্রতিযোগিতাটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে বাংলাদেশ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় বাছাইপর্বের স্থনে পরিবর্তিত হয়। সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড-আয়ারল্যান্ড যৌথভাবে আবেদন নিয়ে চিন্তা-ভাবনা করেছিল। শেষপর্যন্ত ১৩ অক্টোবর ২০১৭তে সিদ্ধান্ত নেয়া হয় বাছাইপর্ব জিম্বাবুয়েতে হবে।

২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এরফলে বিশ্বকাপ বাছাইপর্বে নতুন ধরনের ব্যবস্থা প্রণীত হয় যাতে কমপক্ষে দুটি টেস্টভূক্ত দেশকে বাছাইপর্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার এক মাসের ইনজুরিতে ডেম্বেলে

পরবর্তী

নাফ নদীতে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ

পরবর্তী
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাফ নদীতে আটকা পড়েছে পর্যটকবাহী জাহাজ

স্টোকস অভিযুক্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT