চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব ইজতেমা: শুক্র থেকে রোববার পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

শুক্রবার থেকে টঙ্গীতে অনুষ্ঠিতব্য প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নিয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ১২ ও ১৩ জানুয়ারি জামালপুর-টঙ্গী বিশেষ ট্রেন সকাল ৯ টা ১৫ মিনিটে জামালপুর থেকে ছেড়ে দুপুর সোয়া ২টায় টঙ্গী পৌঁছাবে। ১৩ জানুয়ারি লাকসাম-টঙ্গী বিশেষ ট্রেন লাকসাম থেকে সকাল ১০টায় ছেড়ে বিকেল ৩টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

১২ জানুয়ারি ঢাকা থেকে বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছাবে এবং টঙ্গী থেকে দুপুর ২টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

১৪ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের দিন ভোর ৫টা ২৫ মিনিটে মোনাজাত বিশেষ ট্রেন-১ ঢাকা থেকে ছেড়ে সকাল ৬টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

মোনাজাত বিশেষ ট্রেন-২ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত বিশেষ ট্রেন-৩ ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

মোনাজাত বিশেষ ট্রেন-৪ ঢাকা থেকে সকাল ৯ টায় ছেড়ে সকাল ১০টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত বিশেষ ট্রেন-৫ ঢাকা থেকে সকাল ৯ টায় ছেড়ে সকাল ১০ টায় টঙ্গী পৌঁছাবে।

Reneta

মোনাজাত বিশেষ ট্রেন-৬ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত বিশেষ ট্রেন-৭ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।

টঙ্গী-আখাউড়া-লাকসাম বিশেষ ট্রেন টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৫০ মিনিটে লাকসাম পৌঁছাবে। টঙ্গী-আখাউড়া বিশেষ-১ টঙ্গী থেকে দুপুর ২টা ৫৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আখাউড়া পৌঁছাবে।

টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে।

টঙ্গী ময়মনসিংহ-৩ টঙ্গী থেকে দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-৪ টঙ্গী থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১টায় ময়মনসিংহ পৌঁছাবে।

টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন ১ ও ২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৩ টঙ্গী থেকে দুপুর ১টা ১০ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা বিশেষ ট্রেন-৪ টঙ্গী থেকে দুপুর ২টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৫ টঙ্গী থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ছেড়ে রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন ৬ টঙ্গী থেকে রাত ৭টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন ৭ টঙ্গী থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

তথ্য বিবরণীতে বলা হয়, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সুবিধার্থে ৯ জানুয়ারি দুপুরের পর থেকে ১৪ জানুয়ারি আখেরী মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে।

১৪ জানুয়ারি রোববার সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস ও তুরাগ-১, ২, ৩ ও ৪ ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল করবে না বলেও জানানো হয়।

১২, ১৩, ও ১৪ জানুয়ারি ২৫১/২৫২ (লোকাল ট্রেন) এবং ১৩ ও ১৪ জানুয়ারি কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনসমূহ বন্ধ থাকবে। ১৪ জানুয়ারি মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT