আজ মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলন।
সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে দাভোসে পৌঁছেছেন। সম্মেলনের উদ্বোধন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক দ্বন্দ্ব, দারিদ্র্য, পরিবেশগত সমস্যা সমাধানের বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
চারদিনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি সেশনে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন সরকার প্রধান এবং প্রতিনিধিদলের সাথে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুরিখ বিমানবন্দর এবং দাভোসের হোটেলে প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।









