স্বাস্থ্য

বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মাননা পেল প্রাভা হেলথ

Praava Health clinic exterior at night with people outside. Channel i News - চ্যানেল আই নিউজ

Praava Health healthcare facility exterior at night with visitors and staff, illuminated signage, and surrounding greenery. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রচলিত এবং প্রযুক্তিগত সেবার সমন্বয়ে স্বাস্থ্যখাতে অবদান রাখার জন্য প্রাভা হেলথকে ‘টেকনোলজি পাইওনিয়ার’ হিসেবে সম্মাননা জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম।

গতকাল মঙ্গলবার এ সম্মাননা জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাভা হেলথ জানায়, ২০১৮ সালে শুরু করে প্রতি বছর প্রবৃদ্ধি বজায় রেখে এখন পর্যন্ত ২ লক্ষ রোগীদের সেবা প্রদান করেছে প্রাভা যার প্রযুক্তি ভিত্তিক স্বাস্থ্যসেবা মডেল উদীয়মান অর্থনীতিগুলোতে সম্প্রসারণ করা সম্ভব যেখানে বিশ্ব জনসংখ্যার ৮৫ শতাংশের বসবাস।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল ইনোভেটর কমিউনিটির প্রধান সুনসান নেসবিট বলেন, প্রাভা হেলথ এবং তার আগের পাইওনিয়ার প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের স্বপ্ন হিসেবে আমরা এই প্রতিষ্ঠানগুলোর সাফল্য দেখতে চাই বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের টেকনোলজি পাইওনিয়ার হিসেবে সম্মাননাকে ‘ওয়ান্ডারফুল’ হিসেবে উল্লেখ করেন প্রাভা হেলথের প্রধান নির্বাহী সিলভানা সিনহা।

তিনি বলেন, বাংলাদেশের রোগীদের জন্য ব্রিক এন্ড ক্লিক মডেলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে রোগীদের অভিজ্ঞতা, সেবায় প্রবেশগম্যতা এবং রোগ নির্ণয়ে নতুন মাত্রা যোগ করেছে। প্রযুক্তি কখনও চিকিৎসকের বিকল্প হবে না। কিন্তু এটি রোগীর স্বাস্থ্য ব্যবস্থাপনায় সাহায্য করে।

বিষয়:প্রাভা হেলথ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…