চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন সূচকে আরও ভালোর পথে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৯
অর্থনীতি
A A
বাংলাদেশ-উন্নয়ন-ভালোর পথে

বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের সূচকে সবগুলো দেশের মধ্যে অতীতের চেয়ে নতুন বছরে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সার্বিক বিশ্লেষণে ২০৩৩ সালে দেশটি এর চেয়েও অনেক ওপরে পৌঁছে যাবে।

এমনই পূর্বাভাস দিয়েছে বিশ্বের ১৯৩ টি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গবেষণা সূচক ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি)। ২০১৯ সালের এই তালিকা অনুসারে, এ বছর সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১। গত বছরের সূচকে যা ছিল আরেকটু পিছিয়ে ৪৩তম অবস্থানে।

একই তালিকায় বলা হয়েছে, অর্থনীতির ধারা এভাবে চলতে থাকলে ২০৩৩ সাল নাগাদ বাংলাদেশ পৌঁছে যাবে তালিকার ২৪ নম্বর দেশের জায়গায়।

Banglabid

২০১৯ ও ২০৩৩-এর মাঝে ২০২৩ এবং ২০২৮ সালের সম্ভাব্য উন্নয়ন সূচকও উল্লেখ করা হয়েছে ডব্লিউইএলটি’তে, যেখানে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ৩৬ ও ২৭। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সময়ের সাথে সাথে  উন্নয়নের পথেই এগোচ্ছে।

ডব্লিউইএলটি’র প্রতিবেদনের ভবিষ্যদ্বাণী, ২০১৮ থেকে ২০৩৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গড়ে অন্তত ৭ শতাংশ থাকবে। এ কারণেই দেশটি ২০১৮ থেকে ১৯ অবস্থান এগিয়ে ২০৩৩-এ ২৪ তম হয়ে যাবে।

চার্টার্ড ইনস্টিটিউট অব বিল্ডিং-এর অর্থায়নে ‘ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি), ২০১৯’ প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ এবং গ্লোবাল কনস্ট্রাকশন পার্সপেক্টিভস।

Reneta

এতে ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য যোগ করার পাশাপাশি এসব তথ্যের আলোকে এবং ভবিষ্যৎ সম্ভাব্যতা বিচার করে ২০৩৩ সাল পর্যন্ত এ পূর্বাভাসমূলক প্রতিবেদন ও তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় ২০১৯ সালে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকবে বলে উল্লেখ করা হলেও দেখানো হয়েছে, ২০৩৩ নাগাদ এই শীর্ষ তিন অবস্থানে থাকবে যথাক্রমে চীন, যুক্তরাষ্ট্র ও ভারত।

ডব্লিউইএলটি অনুসারে, ২০১৮ থেকে ২০৩৩ পর্যন্ত টানা সর্বশেষ অবস্থানে থাকছে টুভালু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক উন্নয়নবাংলাদেশলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তরায় সড়ক অবরোধ করে আবারও শ্রমিক বিক্ষোভ

পরবর্তী

চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

পরবর্তী
প্রধানমন্ত্রী

চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

অনুরাগের স্ত্রী ঋতুপর্ণা!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT