২০১৫ সালের শেষ নাগাদ প্রথমবারের মতো বিশ্বের অতি দরিদ্র জনগোষ্ঠীর হার ১০ শতাংশেরও নিচে নামার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
২০১২ সালে এই হার ছিলো ১২. ৮ শতাংশ। এ বছরের পরিসংখ্যানে অতি দরিদ্র জনগোষ্ঠীর আয়ের সীমা ১.২৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ .৯০ মার্কিন ডলার ধরা হয়েছে।
তবে, দরিদ্র জনগোষ্ঠীর একটি বড় অংশ আফ্রিকা ও সাহারা অঞ্চলের অধিবাসী। বছরের শেষ নাগাদ আফ্রিকায় দরিদ্রের হার ৪২. ৬ শতাংশ থেকে ৩৫.২ শতাংশে নেমে আসার কথা থাকলেও, বিশ্বের অর্ধেক অতি দরিদ্রের বাস এখানেই।
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম-এর আশা, বর্তমান প্রজন্ম চাইলে মানব ইতিহাসে প্রথমবারের মতো অতি দারিদ্র্যকে নির্মূল করতে পারে।







