আন্তর্জাতিক

বিশ্বের ৪৪ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরণ

করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মী একজন ব্যক্তির নাক পরীক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষা করছেন, অন্যরা অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনার ভারতীয় ধরণ ইতোমধ্যে বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি বলছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট গত অক্টোবরে ভারতে প্রথমে পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই প্রজাতির ভাইরাস খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

তাদের প্রাথমিকভাবে গবেষণায় দেখা গেছে, বি১.৬১৭ ভাইরাসটি অন্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত গতিতে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, গবেষণায় দেখা গেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হলো, এই নতুন প্রজাতির ভাইরাসের ক্ষমতা। এই প্রজাতি অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেওয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

যেসব দেশে এই ভাইরাস পাওয়া গেছে, সেসব দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিষয়:করোনাভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…