চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০১৬
অন্যান্য
A A

সুখের রাজ্যে বিচরণ করতে চাইলে একেবারে উড়াল দিন ডেনমার্কে। সেটাই তো এখন বিশ্বের সবচেয়ে সুখি দেশ।

বিশ্বের সবচেয়ে সুখি দেশের নাম ডেনমার্ক আর সবচেয়ে কম সুখি দেশের নাম বুরুন্ডি। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০ নম্বরে।

চতুর্থতম ওয়ার্লড হ্যাপিনেস রিপোর্ট বলছে, যেসব দেশে অসমতা কম সেসব দেশে সুখের পরিমাণটাও বেশি। সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং ফিনল্যান্ড, এসব দেশের ভাবধারাও অনেকটা ডেনমার্কের মতোই। সেখানে সামাজিক নিরাপত্তাও প্রবল। তাই এই পাঁচটি দেশই রয়েছে শীর্ষ পাঁচ সুখী দেশের তালিকায়।

তালিকায় ১৩ নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা, যুক্তরাজ্য রয়েছে ২৩ নম্বরে, চীন ৮৩ নম্বরে আর ভারতের অবস্থান ১১৮ তম। মোট ১৫৬ টি দেশের মধ্যে এই তালিকা করা হয়। প্রবল রাজনৈতিক অস্থিরতা এবং সবসমংয়ের সহিংসতার আশংকা বুরুন্ডিকে সিরিয়ারও নিচে নামিয়ে দিয়েছে। বিগত পাঁচ বছরে গৃহযুদ্ধে সেখানে প্রাণ হারিয়েছে প্রায় ২৫০,০০০ মানুষ।

সিরিয়ার মানুষ অন্তত বুরুন্ডির মানুষের তুলনায় খানিকটা সুস্থ জীবনযাপন করে। তাছাড়া টোগো, আফগানিস্তান ও বেনিনও রেয়েছে সবচেয়ে কম সুখী রাষ্ট্রগুলোর তালিকায়।

প্রতিটি দেশের ১০০০ জনের উপর জরিপ চালিয়ে এই গবেষণাটি করা হয়। আর সুখি দেশের তালিকা তৈরির সময় ছয়টি মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়। সেগুলো হলো: মাথাপিছু জাতীয় উৎপাদন, সামাজিক সহযোগিতা, সুস্থ জীবনের প্রত্যাশা, ব্যক্তিগত স্বাধীনতা, দান এবং দুর্নীতির পরিস্থিতির ভিত্তিতেই তৈরি হয় সুখী দেশের তালিকা।

Reneta

গবেষকদের মতে, অর্থনৈতিক উন্নয়নের বদলে প্রত্যেকটি দেশে এমন একটি সমাজ তৈরি করা উচিত যেটা উন্নয়নমুখি এবং টেকসই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেনমার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT