চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বশান্তি কামনায় পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৬ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

বিশ্বশান্তি কামনায় সারাদেশে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। বৈশাখের পূর্ণ চাঁদে বৌদ্ধধর্মের অনুসারিদের প্রধান এই উৎসব বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ( বৌদ্ধত্বলাভ) ও মহাপরিনির্বাণ ( মৃত্যু) লাভ এই ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমাকে বৌদ্ধরা প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালন করে।

দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

Banglabid

বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে দুই হাজার ৫৫৮ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এই পূর্ণিমা তিথিতেই বোধিলাভ ও মহাপ্রয়াণ হয়েছিল তার।

বৌদ্ধ ধর্মালম্বীদের বিশ্বাস, বুদ্ধ বিশ্বের মানুষের দুঃখ-বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। মানব জীবনের দুঃখ তার দৃষ্টিগোচর হলে তিনি সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েন এবং জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু- এ চারটির কারণ উদঘাটন এবং মানুষের শান্তি ও মুক্তির লক্ষ্যে সাধনায় নিমগ্ন হন।

এক সময় রাজপ্রাসাদের বিত্ত-বৈভব, সুখ ও স্বজনের মায়া ত্যাগ করে সিদ্ধি লাভের পন্থা অন্বেষণে তিনি বেরিয়ে পড়েন অজানার পথে। দীর্ঘ সময় সাধনার পর গৌতম ‘বোধিপ্রাপ্ত’ হন।

Reneta

বুদ্ধের জীবদ্দশায় কালজয়ী যেসব ঘটনা সংঘটিত হয়েছিল, তার বেশির ভাগ ছিল পূর্ণিমাকেন্দ্রিক। একেক পূর্ণিমার সঙ্গে বুদ্ধের একেক স্মৃতি বিজড়িত আছে বলে জানান রামুর সীমা বৌদ্ধবিহারের সহকারি পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু। তিনি জানান, বৈশাখী পূর্ণিমা অন্য সব পূর্ণিমার চেয়ে বেশি ঘটনা, বেশি স্মৃতি ধারণ করে আছে। তাই বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ বিশ্বে সর্বাধিক গুরুত্ব পায়। কেননা রাজপুত্র সিদ্ধার্থের জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ- এই তিনটি অনন্য ঘটনা ঘটে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে। এ জন্য বৈশাখী পূর্ণিমার অপর নাম ‘বুদ্ধ পূর্ণিমা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুদ্ধ পূ‌র্ণিমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শতাব্দীর শ্রেষ্ঠ বক্সিং ম্যাচে জয়ী মেওয়েদার

পরবর্তী

কারাবন্দী পিন্টুর ইন্তেকাল

পরবর্তী

কারাবন্দী পিন্টুর ইন্তেকাল

কারাবন্দী পিন্টুর ইন্তেকাল

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT