চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবন্দী পিন্টুর ইন্তেকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ন ০৩, মে ২০১৫
রাজনীতি
A A

কারাবন্দী বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টু মারা গেছেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

রাজশাহীর জেল সুপার শফিকুল ইসলাম খান বলেছেন, পিন্টু হার্টের রুগী ছিলেন। আজ ছুটির দিনে তিনি সকাল ১০টা ১১টার দিকে বুকে ব্যথার কথা বলেন। শুনে দ্রুত বাসা থেকে কারাগারে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়ার কথা জানান জেল সুপার।

রাজশাহী মেডিকেল কলেজের ড. রইস উদ্দিন বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে যখন ১২টা ২০ মিনিটে নাসিরউদ্দিনকে হাসপাতালে আনা হয় তখন টেস্ট করে তাকে মৃত ঘোষণা করা হয়। মনে হয়েছে আরো ২০ বা ৩০ মিনিট আগেই তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, গত ২৬ তারিখে ফলোআপের জন্য পিন্টু হাসপাতালে এসেছিলেন। তখন তার হাইপারটেনশন, ডায়াবেটিস ও হার্ট ডিজিজ ছিলো। সেসময় চিকিৎসাও দেওয়া হয়েছিলো। মূলত হার্টের কারণেই পিন্টুর মৃত্যু হয়েছে।

Reneta

নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০০৯ সাল থেকে কারাবন্দী ছিলেন পিন্টু। পিলখানা হত্যা মামলায় বিচারিক আদালতে তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন পিন্টু বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিভিন্ন সময় নানা ঘটনায় সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে থাকতে হয়েছিলো।

সর্বশেষ তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী তার ম‌নোনয়নপত্র বা‌তিল হ‌য়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাসিরউদ্দিন পিন্টুবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬

ইউক্রেনে হামলা জোরদার, নিহত ১৫

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT