গত রোববার ক্রুসহ ১৫৭ আরোহী নিয়ে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজটি ইথিওপিয়ার স্থানীয় সকাল ৮টা ৪৪ মিনিটে বিধ্বস্ত হয়। এ ঘটনার পর বেশ কয়েকটি এয়ারলাইন্স তাদের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ ওড়ানো বন্ধ ঘোষণা করে।
উড়োজাহাজটি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল। আদ্দিস আবাবা থেকে ওড়ার ছয় মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটির নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
এ নিয়ে গত পাঁচ মাসে এই মডেলের দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। এর আগে গত বছরের অক্টোবরে একই মডেলের লায়ন এয়ারের একটি উড়োজাহাজ ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়ে ১৮৯ জন আরোহী নিহত হয়।
তবে এই ধরনের পরিস্থিতি কতদিন থাকবে তা এখনো পরিস্কার নয়। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর উপরও প্রভাব পড়েছে। সেই সঙ্গে অন্যান্য কিছু প্লেন বাতিল রাখায় সমস্যা আরো বেড়েছে।







