চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংক ৭.০৫ % জিডিপি পূর্বাভাস মেনে নিলো

রিজভী নেওয়াজরিজভী নেওয়াজ
৭:৩৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি জিডিপির সাময়িক হিসাব ৭.০৫% মেনে নিয়েছে বিশ্বব্যাংক। তবে পরিসংখ্যান ব্যুরো জিডিপি’র হিসাবে খাতওয়ারী যেসব তথ্য-উপাত্ত ব্যবহার করেছে তার কয়েকটি নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেছেন, সংখ্যা নিয়ে বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের অর্জন, এটা প্রশংসনীয়।

চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.০৫%, ৫ই এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এর পর এই পূর্বাভাস নিয়ে দেশে-বিদেশে তর্ক চলছেই।

তবে আগের পূর্বাভাস থেকে সরে গিয়ে বিশ্বব্যাংক বলছে এটা নিয়ে তর্ক করা অবান্তর। সংস্থাটির নয়া কান্ট্রি ডিরেক্টর স্পষ্ট করে বলেছেন, বিরূপ বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয়।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, জিডিপি পূর্বাভাস ৬. ৫, ৬.৮ কিংবা ৭ এর ওপর হতে পারে। তবে এটা প্রশংসনীয় যে বাংলাদেশের জিডিপি এখন ৬ এর বেশির ঘরে পৌঁছাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক বলছে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে, জ্বালানী তেলের কম মূল্যও সহায়ক হয়েছে সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। তারপরও দুশ্চিন্তার জায়গা বেসরকারী বিনিয়োগ বন্ধ্যাত্ব, বিনিয়োগে বিদ্যুৎ ও জ্বালানীর অপর্যাপ্ত সরবরাহ, সর্বোপরি রাজনীতিক অনিশ্চয়তা।

বিশ্বব্যাংক বাংলাদেশ দপ্তরের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন,‘ জিডিপি নিয়ে সরকার যেখানে আগে থেকেই বলে আসছে সেখানে আলাদা করে পূর্বাভাস দেয়ারতো দরকার নেই। বরং যেটা দরকার সেটি হচ্ছে এই হিসাব অর্থনীতি সম্পর্কে কী বলছে তা দেখা’। ২০২১ সালে বংলাদেশ মধ্য আয়ের দেশ হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরক্টের বলেছেন, সঠিক নীতি সহায়তা, কাংখিত হারে বিনিয়োগ নিশ্চিত করতে পারলে মধ্য আয়ের দেশ না হয়ে ওঠার কোনো কারণ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিডিপিবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT