পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দুর্নীতি প্রমাণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে বলে মনে করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলা হয়।
ওই বৈঠকে বিমান চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইনের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ।
এদিনের বৈঠকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল আইন ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন ২০১৭ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বস্ত্রনীতির খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে।
এগুলো ছাড়াও ২০১৬ সালের ৩ থেকে ৬ অক্টোবর মেয়াদে ইটালির রোমে অনুষ্ঠিত ফুড অ্যান্ড এফএও-র বৈঠকে বাণিজ্যমন্ত্রী এবং ২০১৭ মেয়াদে ২৩ থেকে ২৫ জানুয়ারি লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে এবং মালেয়েশিয়া রোহিঙ্গাদের জন্য একটি ত্রাণবাহী জাহাজ পাঠানোয় মন্ত্রিসভা থেকে ধন্যবাদ জানানো হয়েছে।








