চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় আছি: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘করাপশন কন্সপিরিসি। মানে দুর্নীতির ষড়যন্ত্র। কানাডার আদালত বলছে, এখানে কোন ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। কাজেই বিশ্বব্যাংক এখন কি বলবে? সেই জবাবের অপেক্ষায় আমরা আছি।’

সোমবার বিকেলে রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘কৃষিবিদ দিবসে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘কানাডার আদালতের রায়ে প্রমাণ হয়েছে বাঙালি বীরের জাতি, চোরের জাতি না।’

ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মাসেতু আজ আমাদের সক্ষমতা, বাঙালির সম্মান। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছিলেন বিশ্বব্যাংককে। আমরা বলেছিলাম নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। বাঙ্গালী জাতি বীরের জাতি, চোরের জাতি নয়- কানাডার আদালতের রায় সেটাই প্রমাণিত হয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ইনস্টিটিউটের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতির অভিযোগ দিয়েছে বিশ্বব্যাংক। কত অপমান, কত অসম্মান। হতাশায় নিমজ্জিত হয়ে ছিলাম। অনেকে টিটকেরি করেছে, বিদ্রুপ করেছে আবার কিছু কিছু পত্রিকায় সমালোচনাও করেছে বাদ যায়নি টিভিতে সুশীলদের কথাও। আজ প্রমাণিত হয়েছে সেই পদ্মাসেতু সচ্ছতার মধ্য শুরু হয়েছিল। আর ২০১৮ সালের শেষের দিকে একই রকম সচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।

Reneta

তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের কমপক্ষে ২৫টি সূচকে বাংলাদেশের অবস্থান পাকিস্তানের উপরে। বাংলাদেশ আজ পাকিস্তানের চেয়ে অনেক উপরে। পদ্মার আকাশে কালো মেঘ কেটে গেছে। সমালোচনার তীর তাকে লক্ষচ্যুত করতে পারে নি। পদ্মাসেতুর অগ্রগতি এখন ৪০ ভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT