চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ে হামলার তথ্য সংরক্ষণে সামাজিক মাধ্যমকে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
দিল্লি-জেএনইউ বিশ্ববিদ্যালয়ে হামলা-তথ্য সংরক্ষণের নির্দেশ

দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (জেএনইউ) ৫ জানুয়ারি হওয়া হামলা সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত সংরক্ষণ করে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এবং টেক জায়ান্ট গুগল ও অ্যাপলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব তথ্যের মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ মেসেজসহ হামলা সংশ্লিষ্ট সব ধরনের ডেটা কনটেন্ট।

অমিত পরমেশ্বরণ, শুকলা সাওয়ান্ত এবং অতুল সুদ – বিশ্ববিদ্যালয়টির এই তিন অধ্যাপক মিলে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যেন এবং কনটেন্ট সংরক্ষণ করতে দিল্লি পুলিশ কমিশনার এবং রাজ্য সরকারকে যথাযথ নির্দেশনা দেয়া হয়।

এই তিন অধ্যাপক আবেদন জানান, ‘ইউনিটি এগেইনস্ট লেফট’ এবং ‘ফ্রেন্ডস অব আরএসএস’ এই দু’টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সব মেসেজ, ছবি, ভিডিও এবং গ্রুপ মেম্বারদের ফোন নাম্বারসহ হামলা সংশ্লিষ্ট সব তথ্য যেন উদ্ধার করা হয়।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিলেন আদালত।

দিল্লি হাইকোর্ট রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের কাছ থেকেও এ বিষয়ে প্রতিক্রিয়া চেয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

অবশ্য দিল্লি পুলিশ জানিয়েছে, তারা জেএনইউ কর্তৃপক্ষকে ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ডেটা সংরক্ষণ করার কথা জানিয়ে চিঠি দিয়ে রেখেছে।

রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সেল (অপরাধ) রাহুল মেহতা এ বিষয়ে হাইকোর্টকে বলেন, পুলিশ চিঠি পাঠালেও এখনো কোনো জবাব দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার আবেদনের পরবর্তী শুনানির তারিখ দিয়েছেন আদালত।

৫ জানুয়ারির সন্ধ্যায় একদল মুখোশধারী জেএনইউ হাসপাতালের ক্যাম্পাসে ঢুকে তিনটি হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ৩ ঘণ্টার বেশি ধরে চলা ওই ভয়াবহ হামলা ও মারধরে অন্তত ৩৪ জন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

ট্যাগ: জেএনইউনাগরিকত্ব (সংশোধনী) আইননাগরিকত্ব আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মরণোত্তর দেহদান করে গেলেন ঋত্বিক ঘটকের বোন প্রতীতি

পরবর্তী

শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির মারা গেছেন

পরবর্তী
ডানা কবির

শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির মারা গেছেন

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস মহেশ বাবুর ছবি

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT