চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়গুলোর অন্তিমযাত্রার সময় শিক্ষার্থীদের উপরই ভরসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ অপরাহ্ণ ২৮, মে ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সাভারে যাত্রীবাহী বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাসের চালককে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলো শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্চনার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ৪২ জনকে গ্রেপ্তার  করে পুলিশ।  উপাচার্যের বাসভবনে এক জরুরী সিন্ডিকেট সভার মাধ্যমে এ তাদেরকে পুলিশে সোপর্দসহ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় ছাত্র- শিক্ষক সর্ম্পক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতির ধরণ ্ইত্যাদি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন শিক্ষক ও লেখক আল রাজী।

ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন: হায় বিশ্ববিদ্যালয়! বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকবে এ এক সময় চিন্তাও করা যেত না। আমি যখন ছাত্র, তখন একটা খুব উচ্চারিত শ্লোগান ছিল, “বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন, খুনি এরশাদদ জবাব চাই।” বিশ্ববিদ্যালয়ের অঙ্গনকে আমরা পবিত্র জানতাম। এই জানার পেছনে শক্ত ভিত্তি ছিল। আর শিক্ষক-শিক্ষার্থীরাই ছিলেন এই পবিত্রতার জিম্মাদার।

বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা বা গোলোযোগকে নিজের বিদ্যা-বুদ্ধি-যোগ্যতা-দক্ষতা-গ্রহণযোগ্যতা দিয়ে মুকাবিলা করা যায় এবং যে কোনো পরিস্থিতিতে তাই করা উচিত- এই ছিল শিক্ষকদের অবস্থান। যদি কেউ সে কাজে ব্যর্থ হন তবে দায়িত্ব ছেড়ে দেবেন- এ ছিল খুব সাধারণ চাওয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে চাইতো রাষ্ট্রের ভেতরেই আরেকটি রাষ্ট্র, বলপ্রয়োগ না করে সব কিছু ব্যবস্থিত করার স্পর্ধিত সাধনার মধ্য দিয়ে সে হয়ে উঠতে চাইতো আদর্শ আর অনন্য এক নৈতিক প্রতিষ্ঠান, ন্যায়ের আত্মা।

আর আজ?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা কী ঘটলো? দু ছাত্র মারা গেলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সন্তুষ্ট তো করতে পারলই না, উলটো পুলিশি-হামলা চললো! চল্লিশ জন শিক্ষার্থী হাজতে! হল থেকে শিক্ষার্থীরা বিতাড়িত!

এ এক অদ্ভুত অমানবিকতার চর্চা। প্রশাসন চাইলেই ঘাড় ধরে বের করে দিতে পারে তার শিক্ষার্থীদের, তাদের নিজেদের আবাস থেকে? শিক্ষার্থীরা যেন কেনা গোলাম! ইচ্ছে হলেই তাদের গলা ধাক্কা দেওয়া যায়! কোনো বাসিন্দাকে তার ঘর থেকে কয়েক ঘণ্টার নোটিশে বের করে রাস্তায় ঠেলে দেওয়া কতোটা পাষণ্ড হলে সম্ভব হয়? কতোটা পাষণ্ড হলে শিক্ষকের সামনেই তরুণের মানসম্মানকে ধূলায় গুড়িয়ে দিয়ে ছেলে-মেয়েদের ওপরে চলতে পারে লাঠিচার্জ?

আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ! শিক্ষক সমিতি! নেতা-শিক্ষিক! হায়!

বিশ্ববিদ্যালয়গুলোর অন্তিম যাত্রার ঠিক পূর্ব মুহূর্তে আবারও ভরসা করতে ইচ্ছে হয়, সেই শিক্ষার্থীদের ওপরেই; যাদের পূর্বসূরীরা এদেশে বারবার দ্রোহের আগুন জ্বেলে ঘোর অন্ধকারে আগামীর পথ দেখিয়ে গেছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারকা ফুটবলার পল পগবা’র ওমরাহ পালন

পরবর্তী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উপর আর ভরসা নেই জার্মানির

পরবর্তী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উপর আর ভরসা নেই জার্মানির

শাহআমানত থেকে ১০ লাখ টাকার স্বর্ণের বার আটক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT