চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী যুবাদের নতুন চ্যালেঞ্জ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৪৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার বড় মঞ্চ বিপিএল। বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসরটিতে এবার অভিষেক হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাদের ভালো পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছেন।

চ্যানেল আই অনলাইনকে মিনহাজুল বললেন, ‘ওদের নিজেদের মেলে ধরার অনেক বড় প্ল্যাটফর্ম এটি। আশা করছি ওরা সবাই ভালো খেলবে। সবার দিকেই আমাদের চোখ থাকবে এবং ভবিষ্যতে সমান সুযোগ দেয়া হবে। যুব দলের কয়েকজন জাতীয় দলেও প্রতিনিধিত্ব করছে। ভালোও করছে ওরা। আশা করি আরও কয়েকজন বের হয়ে আসবে সেরা পাফরম্যান্স দিয়ে।’

বিপিএলের সর্বশেষ আসর যখন মাঠে গড়ায়, আকবর আলীর দল তখন যুব বিশ্বকাপ অভিযানে সাউথ আফ্রিকায়। পরে পেরিয়ে গেছে অনেকটা সময়। করোনার কারণে বিপিএল হয়নি এক মৌসুম। আকবর-ইমনদের অপেক্ষাও বেড়েছে। তবে ১৯ পেরোতেই শরিফুল-শামীম-জয়দের জাতীয় দলে জায়গা করে নেয়া ছিল যুবাদের বড় প্রাপ্তি।

বিপিএল খেলার অভিজ্ঞতা না হলেও বিশ্বজয়ী যুবাদের অধিকাংশই খেলেছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে। ২০২০ সালের ডিসেম্বরে মাঠে গড়ায় পাঁচ দলের আসরটি। সেই টুর্নামেন্টে ছিল না বিদেশি ক্রিকেটার।

বেক্সিমকো ঢাকার হয়ে খেলেন আকবর আলী, তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন দীপু। ফরচুন বরিশালের জার্সিতে দারুণ পারফর্ম করেন পারভেজ হোসেন ইমন ও তৌহিদ হৃদয়। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে নামেন মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম। জেমকন খুলনার হয়ে খেলেন শামীম হোসেন পাটোয়ারি।

এবার দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পাচ্ছেন জুনিয়র টাইগাররা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ দলের সর্বাধিক চার ক্রিকেটার খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। দলটিতে আকবর ছাড়াও রয়েছেন শরিফুল, শামীম ও মৃত্যুঞ্জয়।

Reneta

চোটের কারণে যুব বিশ্বকাপের দল থেকে ছিটকে গিয়েছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টুর্নামেন্ট শুরুর আগে বাঁহাতি পেসারকে ফিরে আসতে হয় সাউথ আফ্রিকা থেকে।

ফরচুন বরিশালের হয়ে খেলবেন প্রথম শ্রেণির ক্রিকেটের সবশেষ আসর বিসিএলে ধারাবাহিকভাবে রান করা তৌহিদ হৃদয়। প্রথম শ্রেণির সবশেষ দুই আসর জাতীয় লিগ ও বিসিএলে সর্বোচ্চ উইকেট শিকার করেও দল পাননি যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

দল না পাওয়ার তালিকায় আরও দুটি পরিচিত নাম শাহাদাত হোসেন দীপু ও তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজে চলতি যুব বিশ্বকাপে অংশ নেয়ায় বিপিএল ড্রাফটে ছিল না তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসানের নাম।

শুক্রবার মিরপুরে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। বিশ্বজয়ী যুবাদের সামনে নতুন চ্যালেঞ্জ। টি-টুয়েন্টির বড় মঞ্চে তারা নিজেদের রাঙাতে পারেন কিনা সেটিই দেখার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইমনবঙ্গবন্ধু বিপিএল-২০২২মৃত্যুঞ্জয়লিড স্পোর্টসশামীম
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT