চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজয়ী আকবরকে ফুলে-ফুলে বরণ করল রংপুর

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৫:৩০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
আকবর আলীর জন্মশহরে ফেরা

আকবর আলীর জন্মশহরে ফেরা

বিশ্বকাপের বিজয়মুকুট পরে ঘরে ফিরেছেন আকবর আলী। তাকে স্বাগতম জানাতে বুধবার যেমন আয়োজনের কমতি রাখেনি বিসিবি-ঢাকাবাসী, বৃহস্পতিবার টাইগার যুব অধিনায়ককে বরণ করে নিতে ঘাটতি ছিল না রংপুরবাসীরও।

সাউথ আফ্রিকা থেকে ট্রফি নিয়ে বুধবার বিকেলে দেশে ফেরেন আকবর ও সতীর্থরা। বিমানবন্দরে ফুলেল স্বাগতম, হোম অব ক্রিকেটে লাল গালিচা সংবর্ধনা আর সন্ধ্যাভর বিসিবির নানা আয়োজন শেষে ঢাকায় রাত কাটিয়ে বৃহস্পতিবার ঘরের ছেলে ঘরে ফিরলেন।

আকবর বরণে সকাল থেকেই সৈয়দপুর বিমানবন্দরে ছিল ভক্ত-ক্রিকেট অনুরাগীদের উপচে পড়া ভিড়। একসময় অপেক্ষার প্রহর শেষে আগমন তাকে বহনকারী বিমানের।

সৈয়দপুর থেকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্রিকেট অনুরাগীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হতে হতে রংপুরে পা রাখেন আকবর। জন্মশহরে পৌঁছে পাবলিক লাইব্রেরী মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দলপতি।

ইয়াং টাইগার অধিনায়কের প্রত্যাশা আগামীতে জাতীয় দলের হয়েও বিশ্বজয় করার। বললেন, ‘আপনারা যেভাবে সমর্থন দিচ্ছেন, সেভাবেই সমর্থন দিবেন। দোয়া করবেন যেন এভাবেই আরও অনেক সাফল্য আসে।’

এলাকার কৃতি সন্তানের এমন সাফল্যে বাঁধভাঙা আনন্দে ভাসছে রংপুরবাসী, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। আকবরের হাত ধরে আগামীতে জাতীয় ক্রিকেট দল বিশ্বজয় করবে, প্রত্যাশা সকলের।

Reneta

সাউথ আফ্রিকার পচেফস্ট্রুমে গত রোববার ভারতের যুব দলকে ৩ উইকেটে হারিয়ে দেশের ইতিহাসের প্রথম কোনো বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেন আকবর আলী। তারপর থেকেই প্রশংসার বন্যায় ভাসছে টাইগার যুবারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ জার্সিতে খেলতে চান ইতালির ক্লাবে খেলা দেবজিৎ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

গাজী নজরুল ইসলামের আসনে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন জামায়াত নেতা

জুলাই ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT