চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে পুঁজিবাজারে ধস

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৪:৩৯ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

চীনের শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। অর্থনীতিতে ধীরগতি এবং ঋণাত্মক প্রবৃদ্ধির কারণে চীনের পুঁজিবাজারে গত সপ্তাহের নিম্নগতি এখনো অব্যাহত রয়েছে। দেশটির শেয়ারবাজারের প্রধান সূচক সাংহাই কম্পোজিট সোমবার দিনশেষে ৮.৫ শতাংশ কমে ৩ হাজার ২শ’ ৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

দরপতন ঠেকাতে দেশটি প্রথমবারের মতো রাষ্ট্রীয় পেনশন তহবিলের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শত চেষ্টাতেও নিম্নমুখিতা ঠেকানো যাচ্ছে না। ধস নেমেছে বিভিন্ন দেশের পুঁজিবাজারে। হংকং-এর হ্যাংসেং সূচক ৪.৯ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২১ হাজার ৩শ’ ১৩ পয়েন্টে।

ওই অঞ্চলের সবচেয়ে বড় পুঁজিবাজার, জাপানের নিক্কেই ২২৫ দিনশেষে ৪.৬ শতাংশ কমে হয় ১৮ হাজার ৫শ’ ৪০ পয়েন্ট। যা গত ৫ মাসে সবচেয়ে কম। অস্ট্রেলিয়া শেয়ারবাজারে দিন শেষ হয়েছে সূচক ৪.১ শতাংশ হ্রাসের মধ্য দিয়ে ৫ হাজার ১ পয়েন্টে। অন্যদিকে সাউথ কোরিয়ার কসপি সূচক ২.৫ শতাংশ কমে ১ হাজার ৮শ’ ২৯ পয়েন্টের মধ্য দিয়ে দিন শেষ হয়।

ইউরোপের শেয়ারবাজারগুলোর দিন শুরুই হয়েছে পতনের মধ্য দিয়ে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক দিনের শুরুতেই ২.৫ শতাংশ কম ছিলো। ফ্রান্স এবং জার্মানির বেশিরভাগ পুঁজিবাজারে দিনের শুরুতে সূচক ছিলো আগের দিনের চেয়ে ৩ শতাংশ নিচে।

চীনের অর্থনৈতিক পরিস্থিতির কারণে গত ডিসেম্বরের পর এবার একদিনের সর্বোচ্চ ধস দেখলো দুবাই শেয়ারবাজার। দেশটির প্রধান সূচক দুবাই ইনডেক্স ৭ শতাংশ কমে ৩ হাজার ৪শ’ ৫১ পয়েন্টে নেমে আসে। যা গত মার্চের পর সবচেয়ে কম। এছাড়াও আবুধাবিতে সূচক পড়েছে ৫ শতাংশ এবং কাতারে ৫.৩ শতাংশ।

তেলের দামও এর পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা। বৈশ্বিক বাজার ধসে বিশাল দরপতনের মুখে পড়েছে ভারত। দেশটির প্রধান শেয়ারবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ১ হাজার ৫শ’ পয়েন্ট, বা ৫ শতাংশ কমেছে, যা ভারতের ইতিহাসে তৃতীয় বৃহৎ পতন। এর ফলে ভারতীয় মুদ্রা রুপির দাম কমে দাঁড়িয়েছে প্রতি ডলারে ৬৬.৬৭ রুপি।

Reneta

চীনের নেতিবাচক প্রবৃদ্ধির হার ও দেশটির শিল্পখাতের উৎপাদন কমার শঙ্কায় ৫’শ পয়েন্ট নেমে গেছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক। আর এতে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের লোকসান হলো ১শ’ ৯০ কোটি মার্কিন ডলার। বিশ্বের তৃতীয় বিত্তশালী ওয়ারেন বাফেটকেও লোকসান গুনতে হয়েছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের দুই পুঁজিবাজারেও লেগেছে দরপতনের হাওয়া। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আগের দিনের চেয়ে ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭শ’ ৯৩ পয়েন্টের মধ্য দিয়ে দিন শেষ করেছে।

অন্যদিকে চট্টগ্রাম শেয়ারবাজারে দিনশেষে সিএসসিএক্স সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯শ’ ৫৬ পয়েন্টে। চীনের পুঁজিবাজার স্বাভাবিক অবস্থা ফিরে না এলে বিশ্বব্যাপী দরপতনের ধারা অব্যাহত থাকবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পুঁজিবাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বুকার পুরস্কার জিতে ইতিহাস গড়ল মান্দারিন ভাষার ‘তাইওয়ান ট্রাভেলগ’

মে ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে সমুদ্র গুহায় নিহত একজনের মরদেহ পাঠানো হয়েছে ইতালি

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT