চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ‘বিক্রি’: ভেতরে সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ, বাইরে প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১১ বিশ্বকাপের ফাইনালে দুর্নীতি হয়েছে, শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ তদন্ত ইউনিট গঠন করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণের জন্য একে একে ডাকা হয়েছে আলুথগামাগে, সাবেক নির্বাচক অরবিন্দ ডি সিলভা, ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে। বৃহস্পতিবার ডাকা হয়েছিল ওই বিশ্বকাপে লঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারাকে। বেশ লম্বা সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করায় ফুঁসে উঠেছে সাঙ্গা ভক্তরা। ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে হয়েছে প্রতিবাদও।

অন্তত ১০ ঘণ্টার কাছাকাছি সময় ধরে সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান তদন্ত ইউনিট। এমন খবর গণমাধ্যমে, সঙ্গে খবর জিজ্ঞাসাবাদের সময় ক্রীড়া মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়েছিল একদল তরুণ। সামাগি জানা বালাওয়েগায়া নামের এক তরুণের নেতৃত্বে ইয়ুথ ফর এসজিবি নামের সংগঠনের ব্যানারে সাঙ্গাকারাসহ অন্য ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদের নামে হয়রানি বন্ধের প্রতিবাদ জানান তরুণেরা।

রাস্তায় প্রতিবাদের পাশাপাশি টুইটারেও বেশ সজাগ ছিলেন সংগঠনটির কর্মীরা। তাদের হয়ে কণ্ঠ মিলিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী সাজিথ প্রেমাদাসা। টুইটারে তিনি লিখেছেন, ‘সাঙ্গাকারাসহ আমাদের ২০১১ বিশ্বকাপের নায়কদের হয়রানির বিরুদ্ধে অবশ্যই বিরোধিতা করা উচিৎ। সরকারের এমন আচরণ দুঃখজনক।’

Banglabid

ভারতের বিপক্ষে মুম্বাইয়ের সেই ফাইনালে বিশ্বকাপ ‘বিক্রি’ করে দেয়া হয়েছে, ১৮ জুন এমন অভিযোগ করে তদন্তের অনুরোধ জানান আলুথগামাগে। তার অনুরোধে বিশেষ তদন্ত কমিটি গঠন করে লঙ্কান পুলিশ। ফাইনালের পরপরই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো সাঙ্গাকারাকে তাই ডেকে পাঠায় পুলিশ।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট ও ১০ ওভার হাতে রেখেই জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। কুলাসেকারার বলে ছয় হাঁকিয়ে ২৮ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়াবর্ধনেডি সিলভাতদন্তবিশ্বকাপ-২০১১ভারতশ্রীলঙ্কাসাঙ্গাকারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার দুপুরে শাকিব-মিমের ‘আমার প্রাণের প্রিয়া’

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ৩১১৪

পরবর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ৩১১৪

পুরনো ছবি:

চতুর্থ সিলেট চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে রবিবার

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়নে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT