চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ‘বিক্রি’: ডি সিলভাকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১১ বিশ্বকাপের ফাইনাল ছিল পাতানো, এমন অভিযোগের প্রেক্ষিতে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে মঙ্গলবার তলব করেছিল লঙ্কান পুলিশ। ছয় ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার আগে সাক্ষ্যগ্রহণ করা হয় সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানাদা আলুথগামাগেকেও।

বিশ্বকাপ ২০১১ কালীন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানাদা সম্প্রতি অভিযোগ তোলেন, ওই বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে ‘বিক্রি’ করে দিয়েছে শ্রীলঙ্কা। এমন অভিযোগের ভিত্তিতে বিশ্বকাপটির খেলা দুই লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আলুথগামাগেকে, দুজনের দাবি ছিল প্রমাণ থাকলে এতদিন কেন চুপ ছিলেন আলুথগামাগে?

পরে লঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী অবশ্য বলেন তার কাছে এমন কোনো প্রমাণ নেই, সন্দেহের বশবর্তী হয়ে কেবল অভিযোগ তার।

পুলিশের বিশেষ তদন্ত ইউনিট গত সপ্তাহে আলুথগামাগের সাক্ষ্য গ্রহণ করেছে। মঙ্গলবার ডাকা হয় ডি সিলভাকে। ছয় ঘণ্টার বেশি সময় ধরে ২০১১ সালের প্রধান নির্বাচকের সাক্ষ্যগ্রহণ করা হয়। সেই ফাইনালের বাঁহাতি ওপেনার উপুল থারাঙ্গাকে তলব করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

গত মাসের শুরুর দিকে দ্য সানডে টাইমস পত্রিকার এক কলামে এসএলসি, বিসিসিআই ও আইসিসিকে সেই বিশ্বকাপের ফাইনাল নিয়ে তদন্ত করার অনুরোধ জানান ডি সিলভা, ‘মিথ্যা বলা এসব মানুষদের আমরা পার পেয়ে যেতে দিতে পারি না। আইসিসি, বিসিসিআই ও এসএলসি সবার কাছে আমি এই অভিযোগের তদন্ত আশা করছি।’

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট ও ১০ ওভার হাতে রেখেই জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। কুলাসেকারার বলে ছয় হাঁকিয়ে ২৮ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়াবর্ধনেডি সিলভাতদন্তবিশ্বকাপ-২০১১ভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে বহু জায়গায় পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT