চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ‘বিক্রি’: আইসিসিকে প্রমাণ দেবেন শ্রীলঙ্কান মন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগের অনুরোধে ২০১১ বিশ্বকাপের ফাইনালে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি করেছিল দেশটির পুলিশ। একাধিক সাক্ষ্যগ্রহণ ও জিজ্ঞাসাবাদ শেষে কিছু খুঁজে পাওয়া যায়নি বলে তদন্তের সমাপ্তি টেনেছে তারা। তখনই আলুথগামাগে আবারও জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনাল ‘বিক্রির’ সমস্ত প্রমাণ তুলে দিতে তিনি প্রস্তুত!

দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ঘণ্টার পর ঘণ্টা সাবেক প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা, ওপেনার উপুল থারাঙ্গা ও ২০১১ বিশ্বকাপের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করেছে লঙ্কান পুলিশ। এরমধ্যে সাঙ্গাকারাকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের কারণে প্রতিবাদও হয়েছে শ্রীলঙ্কার রাস্তায়।

জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের সমাপ্তি ঘোষণার পরপরই মুখ খুলেছেন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী আলুথগামাগে, ‘ক্ষমতাবান কিছু মানুষ এই তদন্ত ভেস্তে দিতে অজস্র টাকা ঢেলেছে।’

একইসঙ্গে আইসিসির দুর্নীতি দমন ইউনিট প্রধান অ্যালেক্স মার্শালকে বিশ্বকাপের দুর্নীতির প্রমাণ তুলে দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আলুথগামাগে। লঙ্কান রাষ্ট্রপতি গোটাপায়া রাজাপাক্সেকেও অনুরোধ করেছেন নতুন করে তদন্ত চালু করার।

নির্বাচনের আগেভাগে আলুথগামাগের এমন অভিযোগকে প্রচারণী আলোয় থাকার কূটকৌশল বলে সমালোচনা করছে বিরোধী দল। ৫ আগস্টের নির্বাচনের আগে প্রসঙ্গটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরগরম।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৬ উইকেট ও ১০ ওভার হাতে রেখেই জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির ভারত। কুলাসেকারার বলে ছয় হাঁকিয়ে ২৮ বছর পর আবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেন অধিনায়ক ধোনি। ৭৯ বলে ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন তিনি।

ট্যাগ: জয়াবর্ধনেডি সিলভাতদন্তবিশ্বকাপ-২০১১ভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ব্যাংকের সার্ভার কক্ষ পুড়ে গেছে

পরবর্তী

বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদের মানবিক সহায়তা প্রদানের নির্দেশ

পরবর্তী

বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কর্মীদের মানবিক সহায়তা প্রদানের নির্দেশ

পেশী বাড়াচ্ছেন ক্রিস হেমসওয়ার্থ, হাল্ক হোগান রূপে আসবেন পর্দায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT