চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাই: রুমানা-সালমাদের প্রতিপক্ষ যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘এ’ গ্রুপে থাকা বাছাই-ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডকে।

‘বি’ গ্রুপের চার দল- আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস। আইসিসির কার্যক্রম থেকে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া জিম্বাবুয়ে অংশ নিতে পারছে না এ আসরে। তাদের জায়গায় সুযোগ পাচ্ছে নামিবিয়া।

আগামী ৩১ আগস্ট স্কটল্যান্ডের ফর্ফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে আট দলের এ আসর। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।

র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। দশ দলের আসর ২১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার ছয়টি শহরের আট ভেন্যুতে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পায় বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে। রানার্সআপ হয় আয়ারল্যান্ড। এবারও দুটি দলকে ডিঙিয়ে পেরোতে হবে বাছাইপর্বের বাধা।

বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ার আগে নেদারল্যান্ডস সফরে যাবে বাংলাদেশের মেয়েরা। সেখানে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পে স্কটিশ ও থাই মেয়েদের বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগ্রেস।

Reneta

স্কটল্যান্ডে গিয়ে আইসিসির অধীনে থাইল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমা-রুমানারা। তারপর অংশ নেবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।

সামনের মিশনের জন্য বৃহস্পতিবার মিরপুরে ক্যাম্প শুরু করেছে টিম টাইগ্রেস। ফিটনেস টেস্টের পর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড। ১৫ আগস্ট নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হবে দল।

মিরপুরে প্রথম দফায় মেয়েদের অনুশীলন চলবে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত। ঈদের একটি দিন ছুটি পেলেও পরেরদিন থেকে ফের শুরু হবে ক্যাম্প। ক্রিকেটাররা তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন না এবার!

বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়ছে বাংলাদেশ। মেয়েদের ক্রিকেট দেখভালের দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম বললেন, ‘ওখানে শক্তিশালী দল বলতে আয়ারল্যান্ড আছে। গতবারও এটা আমরা খেললাম হল্যান্ডে। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার ধারণা গতবারের তুলনায় এবার আমাদের দল আরও শক্তিশালী। দুটি দল যেহেতু এখানে কোয়ালিফাই করবে, আমাদের এখানে আশা করা উচিত যে আমরা ভালো করব।’

কয়েকদিন আগেই বাংলাদেশের ইমার্জিং নারী ক্রিকেট দল সাউথ আফ্রিকা সফর করে ফিরেছেন। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টুয়েন্টি সিরিজ হারতে হয়েছে মেয়েদের। তবে নতুন কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স ছিল আশাজাগানিয়া। নাজমুল আবেদীন জানালেন, নতুনদের এক-দুজনকে এবারই দেখা যেতে পারে জাতীয় দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ক্রিকেটরুমানালিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT