চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ নিয়ে মরিনহোর ভবিষ্যদ্বাণী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ অপরাহ্ণ ০৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগে গ্রুপপর্ব নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আলোচিত-সমালোচিত কোচ হোসে মরিনহো। নিজের ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা সহজেই প্রথমপর্ব উতরে নকআউটে যাবে। তবে কলম্বিয়া ও ক্রোয়েশিয়াকে শেষ ষোলোতে দেখছেন না তিনি।

ব্রিটিশ দৈনিক মিররকে মরিনহো বলেছেন, মিশর ও স্বাগতিক রাশিয়াকে টপকে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে। আর তার নিজের দেশ পর্তুগাল ‘বি’ গ্রুপে স্পেনের পেছনে থেকে দ্বিতীয় হবে। ‘সি’ গ্রুপে অনায়াসে একনম্বর হবে ফ্রান্স। এই গ্রুপে পেরু ও ডেনমার্ককে পেছনে ফেলে রানার্সআপ হবে অস্ট্রেলিয়া।

আফ্রিকা থেকে পাঁচটি দল খেললেও নকআউটপর্বে সবার আগে নাইজেরিয়াকেই দেখছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। সুপার ঈগলদের গ্রুপে থাকা ক্রোয়েশিয়াকে শেষ ষোলোতে রাখেননি মরিনহো। গ্রুপ ’ডি’তে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখছেন তিনি।

আর্জেন্টিনার মতো ব্রাজিলকেও সহজেই নকআউটপর্বে দেখছেন চেলসির সাবেক বস। গ্রুপ ‘ই’ থেকে সার্বিয়া ও কোস্টারিকাকে হটিয়ে নকআউটপর্বে ব্রাজিলের সঙ্গী হবে সুইজারল্যান্ড।

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিকে গ্রুপ ‘এফ’ থেকে চ্যাম্পিয়ন দেখছেন মরিনহো। এই গ্রুপ থেকে নকআউটপর্বে জার্মানদের সঙ্গী হবে মেক্সিকো। তার মতে, প্রথম রাউন্ড থেকে বিদায় হবে সুইডেন ও সাউথ কোরিয়ার।

প্রথম রাউন্ডে বেলজিয়ামের চেয়ে ইংল্যান্ডকেই বেশি এগিয়ে রাখছেন ম্যানইউ কোচ। বলছেন, ইংলিশদের পেছনে থেকেই গ্রুপ ‘জি’ হতে নকআউটে যাবে কোম্পানি-ডি ব্রুইনরা।

সবশেষ গ্রুপ ‘এইচ’ নিয়ে ভবিষ্যদ্বাণীতে মরিনহো জানিয়েছেন বিস্ময়কর কিছু ঘটিতে শেষ ষোলোতে জায়গা করে নেবে সেনেগাল। রানার্সআপ হয়ে তাদের সঙ্গী হবে পোল্যান্ড। তাতে বাদ যাবে কলম্বিয়া ও জাপান।

নকআউটপর্বে হেভিওয়েট ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন মরিনহো। বলেছেন, এখানে বিগ ম্যাচ হবে উরুগুয়ে বনাম পর্তুগাল ও ব্রাজিল বনাম মেক্সিকো।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টসহোসে মরিনহো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এই বাংলাদেশকে অচেনা লাগছে বোর্ড সভাপতির

পরবর্তী

লন্ডনে অভিজাত হোটেলে ভয়াবহ আগুন

পরবর্তী

লন্ডনে অভিজাত হোটেলে ভয়াবহ আগুন

ইমরান এইচ সরকার

জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন ইমরান এইচ সরকার

সর্বশেষ

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT