চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দল ঘোষণার তাগিদ বিসিবি সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নির্বাচকদের সঙ্গে বিসিবি সভাপতির দীর্ঘ সভার দৃশ্যই স্পষ্ট করে বিশ্বকাপ দল চূড়ান্ত করতেই তাদের একত্রিত হওয়া। দুপুর গড়িয়ে বিকেলে নাজমুল হাসান পাপন বিসিবি কার্যালয়ে ছেড়ে যাওয়ার সময় জানিয়ে গেলেন, বিশ্বকাপের ১৫ সদস্যের দল দ্রুত ঘোষণা করার তাগিদ দিয়েছেন নির্বাচকদের।

বিসিবি সভাপতির ভাষ্যমতে, মঙ্গল অথবা বুধবার ঘোষণা করা হবে বিশ্বকাপ স্কোয়াড ও আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের দল।

‘আমার মনে হয় টিম (বিশ্বকাপ দল) কালকে বা পরশু দিয়ে দেবে। আজ আমি এটাই জানতে এসেছিলাম, দল ঘোষণা করবে কবে। আমার প্রাথমিক একটা ধারণা ছিল যে, ১৮ তারিখের মধ্যে টিম ঘোষণা করে দিতে হবে এবং সেটা সহজে পরিবর্তন করা যাবে না যদি কোনো ইনজুরি সমস্যা না থাকে। আমরা এখন জানতে পেরেছি যে সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে, আমরা পরিববর্তন করতে পারব কাউকে না বলেই। বিশ্বকাপের আগে আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে, ওটা ১৮ তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমাদের তো একটা সময় আছেই। তাই আমি নির্বাচকদের বলেছি স্কোয়াড দিয়ে দিতে।’

Banglabid

বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও সেখানে পরিবর্তন আনতে পারে বিসিবি ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এনে- এমন ইঙ্গিত দিয়ে রাখলেন নাজমুল হাসান। জাতীয় দলের কয়েকজনের ইনজুরি ও অফফর্ম ভাবাচ্ছে বিসিবি বসকে।

‘কয়েকটা কারণে সমস্যা হচ্ছে। একটা হচ্ছে, যাদেরকে নিয়ে চিন্তা-ভাবনা করছে, তাদের ফর্ম ভালো হচ্ছে না। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ইনজুরিও একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেক খেলোয়াড়কেই আমরা ধরেছিলাম বিশ্বকাপ স্কোয়াডে থাকবে। কিন্তু এখনো তারা পুরোপুরি সুস্থ না। এই জিনিসগুলো বিবেচনায় নেয়ার জন্যই একটু সমস্যা হচ্ছিল, ১৫ জনের স্কোয়াডটা এখনই ঘোষণা করা। যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। যেহেতু মে’র ১২ তারিখ পর্যন্ত পরিবর্তনের সময় আছে।’

‘এর মধ্যে যদি কারো ইনজুরি থাকে, সে যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে বা এখানে ভালো খেলছে না, কিন্তু ট্রাই নেশনে ভালো খেলছে, তাহলে ওদেরকে আমরা নতুনভাবে সুযোগ দিয়ে দেখতে পারি। আমাদের একটা সুযোগ আছে, অপশন ;আছে এটা পরিবর্তন করার। এটা বলার জন্যই এসেছি। টিমটা দেরি না করে দিয়ে দাও।’

Reneta

সাকিব-মিরাজ ছাড়াও ত্রিদেশীয় সিরিজের জন্য আরও একজন স্পিনার দলে নেয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান নাজমুল হাসান, ‘স্পিন বিভাগটা আমরা দেখছি। ত্রিদেশীয় সিরিজে আরও একজন স্পিনারকে ট্রাই করার চিন্তা করছি। স্পিনারটি কে সেটি এখনই নিশ্চিত করে বলতে পারছি না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ ক্রিকেট বিশ্বকাপবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাজাহান খানের সেই হাসির দায় সাংবাদিকদের!

পরবর্তী

নাসিরের সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

পরবর্তী

নাসিরের সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

প্রধানমন্ত্রী

২১ এপ্রিল ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT