চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ দলে চমক ইয়াসির, অনিশ্চিত তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দ ধরে রাখার সুবাদে বিশ্বকাপ দলে জায়গা পেয়ে যাচ্ছেন ইয়াসির আলি রাব্বি। দুই সংস্করণেই পাল্লা দিয়ে রান করে নির্বাচকদের মন জয় করে নিয়েছেন ২৩ বছর বয়সী এ ব্যাটসম্যান। পারফরম্যান্সে মুগ্ধতা ছড়িয়ে আন্তর্জাতিক ম্যাচ না খেলেও সুযোগ পাচ্ছেন স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াডে। বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ তথ্য।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ইয়াসিরের খেলা মোটামুটি নিশ্চিত। এদিকে চোট থেকে সেরে না ওঠায় ১৫ সদস্যের মূল স্কোয়াড থেকে ছিটকে পড়তে পারেন পেসার তাসকিন আহমেদ। তেমনটি হলে ভাগ্য খুলে যাবে অভিজ্ঞ পেসার শফিউল ইসলামের। চোটের কারণে তাসকিনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখতে চান নির্বাচকরা।

তাসকিন অবশ্য হাঁটুর চোট কাটিয়ে বোলিং শুরু করেছেন। বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠের নেটে ছোট রানআপে করেন ৩০টি বল। পরে জানালেন, প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্ব থেকে খেলার ইচ্ছার কথা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে সেরা ছয় দলের শিরোপার লড়াই।

বিসিবি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আগামী ১৮ এপ্রিল। দলে কেবল দুটি জায়গা ছাড়া বাকি ১৩জন আগে থেকেই প্রায় নিশ্চিত হয়ে থাকায় খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না ক্রিকেট বোর্ডকে।

সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে একটি কিংবা দুটি জায়গায় পরিবর্তন আসতে পারে এমন কথা শোনা যাচ্ছিল বোর্ডের সবমহল থেকেই। আদতে সেটিই হতে যাচ্ছে। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনায় অফস্পিনার নাঈম হাসানের জায়গায় বাড়তি পেসার হিসেবে ইংল্যান্ডে যাবেন শফিউল। আর ব্যাটিংয়ে শক্তি বাড়াতে যোগ হচ্ছেন নতুন সেনসেশন ইয়াসির।

Reneta

বিপিএলে দুর্দান্ত বোলিং করা তাসকিন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে ছিলেন। কিন্তু চোটে পড়ায় তার জায়গায় ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হন শফিউল। যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি এ পেসার। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে।

শফিউলকে দলে রাখার কারণ ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স। মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সাত ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। লিগে নিজের প্রথম ম্যাচেই নেন পাঁচ উইকেট।

বিশ্বকাপ দলে চমক হতে যাওয়া ইয়াসির আলি গত বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে করেন ৩০৭ রান। ঢাকা লিগে আট ম্যাচে ছয় ইনিংসে করেছেন ৩৪১ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটি। চার ইনিংসে অপরাজিত থাকায় গড় ঈর্ষণীয়, ১৭০.৫০! স্ট্রাইকরেটও একশর বেশি (১০১.৪৮)। তাতে পেয়ে যাচ্ছেন বিশ্বকাপ খেলার ডাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯রাব্বিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT