চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন হেলস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। সোমবার তার সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড- ইসিবি।

শুধু বিশ্বকাপ স্কোয়াডই নয়, তার আগে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের স্কোয়াড থেকেও নাম প্রত্যাহার করেছেন হেলস।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে বড় এক ধাক্কা দিয়ে তিনদিন আগেই ডোপ টেস্টে পজেটিভ হন মারকুটে এ ইংলিশ ব্যাটসম্যান। টেস্টে পজেটিভ হয়ে পেয়েছেন ২১ দিনের নিষেধাজ্ঞাও।

গত শনিবার দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল হেলসের। তার আগে দেহে নিষিদ্ধ মাদকের প্রমাণ পাওয়া যায়। ক্যাম্পে যোগ দেয়ার নির্ধারিত সময়ের দুদিন পর স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি।

কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে ওয়ানডে টুর্নামেন্ট খেলছিলেন হেলস। বিশ্বকাপের দল ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাব থেকে নিজেকে সরিয়ে নেন ৩০ বছর বয়সী এ ব্যাটসম্যান। এবার সরিয়ে নিলেন বিশ্বকাপ থেকেও।

হেলসের বিকল্প খেলোয়াড়ের নাম যথাসময়ে ঘোষণা করা হয়ে বলে জানিয়েছে ইসিবি।

Reneta

ইংলিশ বোর্ড পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, ‘এই কঠিন সিদ্ধান্তের জন্য আমরা দীর্ঘ সময় ভেবেছি। আমরা ইংল্যান্ড দলের চারপাশে সঠিক পরিবেশ তৈরির জন্য কঠোর পরিশ্রম করেছি এবং দলটির সেরা স্বার্থের জন্য কী বিবেচনা করা উচিত তা বিবেচনা করেছি। এছাড়া খেলোয়াড়রা সব বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে মাঠে সফল হওয়ার জন্য যেসব বিষয়ে মনোযোগ দিতে সক্ষম হবে, সেগুলো নিয়ে চিন্তা করেছি।’

বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করলেও হেলসের ক্যারিয়ার যে এখানেই শেষ নয় সেটাও স্বরণ করিয়ে দিয়েছেন জাইলস, ‘আমি এটা স্পষ্ট করতে চাই যে, ইংল্যান্ড খেলোয়াড় হিসেবে অ্যালেক্সের ক্যারিয়ার এখানেই শেষ নয়। তার ক্লাব নটিংহ্যামশায়ারের পাশাপাশি ইসিবি এবং পিসিএও তাকে সাহায্য করে যাবে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে টিকিয়ে রাখতে তাকে সম্ভাব্য সবরকম সহায়তা করতে প্রস্তুত সবাই।’

বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল হেলসকে। বিগহিটার হেলস ইংল্যান্ডের হয়ে ৭০টি ওয়ানডে খেলেছেন। একদিনের ক্রিকেটে তার স্ট্রাইকরেট ৯৫.৭২। ছয়টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন এমন ইংলিশ ব্যাটসম্যানের সংখ্যা মাত্র ৯ জন।

ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের ক্ষেত্রেও ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান তিনি। হেলসের সর্বোচ্চ ব্যক্তিগত ১৭১ রানের চেয়ে কেবল ৯ রান বেশি করেছেন জেসন রয়। ২০১৮’র জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা রয়ের ইনিংসই কোনো ইংলিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসিবিক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসহেলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজান মাসে অফিসের জন্য নতুন সময়সূচি

পরবর্তী

বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশ

পরবর্তী

বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশ

দেখে নিন টাইগারদের বিশ্বকাপ জার্সি

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT