বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ৪ বারের বিশ্বকাপ জয়ী দল ইটালি। তবে বাদ পড়লেও ইকুয়েডরকে ঘিরে বিশ্বকাপে নতুন মোড় নেয়ায় আশার পালে হাওয়া লেগেছে ইটালি সমর্থকদের। কপাল খুলতে পারে চিলিরও।
কাতার বিশ্বকাপ শুরুর দিনক্ষণ গুনতে শুরু করেছে গোটা বিশ্ব। সময় সূচির সাথে প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে। মাঠে নামার জন্য শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে দলগুলো। সাউথ আমেরিকা অঞ্চল থেকে বাছাই পেরিয়ে নেদারল্যান্ডস, সেনেগাল ও কাতরের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে ছিল ইকুয়েডরও। তবে বিপত্তি বেধেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে দায়ের করা চিলির অভিযোগ।
তাদের বিরুদ্ধে অভিযোগ কলম্বিয়ান বায়রন ক্যাস্তিলো ইকুয়েডরের দলের জার্সিতে ৮ টি ম্যাচে মাঠে নেমেছেন। যা খতিয়ে দেখবে ফিফা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে ইকুয়েডরকে।
নতুন সমীকরণে ইকুয়েডর বাদ পরলে অস্ট্রিয়ার বিপক্ষে প্লে-অফ না খেলেই বিশ্বকাপে খেলার সুযোগ হতে পারে পেরুর। অন্যদিকে পুরো বাছাইটি অবৈধ হলে সুযোগ রয়েছে চিলিরও। এসব বিতর্ক এড়িয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংদারী দলকে বিশ্বকাপে খেলার সুযোগ দিতে পারে ফিফা। ফলে, কপাল খুলতে পারে ইটালির।








