চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ জমিয়ে তুলেছে বাংলাদেশ

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১১:৫১ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বার্মিংহাম থেকে: মাশরাফী ভাই, আপনি না হয় সামনের লাইব্রেরিতেই একটু ঢুঁ মারেন, বই পড়েন, আমরা সেই ছবি তুলে নিউজ করি!

ভারতের বিপক্ষে ২ জুলাইয়ের ম্যাচের আগে ক্রিকেটারদের চার দিনের ছুটিতে নিউজ সংকটে ফেলেছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে এর মাঝে আরও দুটি ম্যাচ থাকায় ছুটির সময়টায় রাখা যায়নি ঐচ্ছিক অনুশীলনও।

সংবাদ সংগ্রহের একমাত্র জায়গা তাই টিম হোটেল। কিন্তু ছুটি কাটাতে অধিকাংশ ক্রিকেটারই বার্মিংহাম ছেড়ে চলে গেছেন অন্য শহরে। টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটারদের নাকি বলা হয়েছে, বুধ ও বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি কাউকে না হতে।

বার্মিংহাম ইংল্যান্ডের একদম মাঝখানে। যে কারণে এটিকে মিডল্যান্ড বা মধ্যভূমি বলা হয়। এখান থেকে যেকোনো শহরে সহজে যাতায়াত করা যায়। সেই সুযোগে বন্ধু-আত্মীয়ের বাসায় ছুটে গেছেন অনেকে।

সকালে টিম হোটেলে সাংবাদিকদের জটলা বাড়ার আগেই কালো রঙের গাড়িতে চড়ে বেরিয়ে গেলেন সাব্বির রহমান। কিছুক্ষণ পর জানা গেল, দলের তেমন কেউ-ই নেই এই শহরে। সাংবাদিকদের মাথায় বাজ পড়ার আগেই হাজির হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। লাল রঙের ক্যাপ উল্টো করে ঘুরিয়ে মাথায় তুলে বেরিয়ে এলেন হোটেল থেকে।

বার্মিংহামে বাংলাদেশ দলের টিম হোটেল হায়াত রিজেনসির সামনেই সুউচ্চ একটি ভবন। দেখলে মনে হবে মিনি স্টেডিয়াম কিংবা শপিংমল। কিন্তু এটি যে লাইব্রেরি তা জানালেন মাশরাফী। মজার ছলে অধিনায়ককে সেখানে যেতে বলেছিলেন এক সাংবাদিক। যাতে একটা নিউজ অন্তত হয়!

Reneta

হোটেলের সামনের খোলা জায়গায় বাতাস আর কনকনে ঠাণ্ডার মাঝেই সাংবাকিদকের সঙ্গে আড্ডা চালিয়ে যান মাশরাফী। বিভিন্ন বিষয়ের সঙ্গে একটু পরপরই এসে যায় বিশ্বকাপ প্রসঙ্গ। এজবাস্টনে ভারতের বিপক্ষে ম্যাচ, সেমিফাইনালের লাইনআপ, নিজের ও অন্যদের ইনজুরি, আরও কত কি!

বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে কিনা, সেটি নিশ্চিত হতে অপেক্ষা করতে হতে পারে ৫ জুলাই পর্যন্ত। সাত ম্যাচে সাত পয়েন্ট তুলে বাংলাদেশ একটা জিনিস অবশ্য প্রমাণ করে ফেলেছে, সেটি হল বিশ্বকাপ জমিয়ে তোলা। মাশরাফী আনন্দ নিয়েই বলছিলেন সেটি।

‘সেমিফাইনালে যেতে পারব কি-না পরের কথা, এই বিশ্বকাপ তো জমিয়ে তুলেছে বাংলাদেশ! না হলে টুর্নামেন্ট নিষ্প্রাণ মনে হতো। সবাই আগে থেকেই বুঝে যেত কোন চারটা দল উঠতে যাচ্ছে সেমিফাইনালে। আমাদের কারণেই তো এখনো কেউ বলতে পারছে না টুর্নামেন্টে শেষ চারের লাইনআপটা কেমন হবে।’

মাশরাফী মনে করেন বিশ্বকাপে সবচেয়ে হাইপ ওঠা ম্যাচ হয় বাংলাদেশ-ভারতের মধ্যে। সেই ম্যাচটা নিয়েই এখন যত ভাবনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতবিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT