চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলার ইচ্ছায় শেকড়ের ক্লাবে তেভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

আকাশছোঁয়া বেতন। পেছনে পড়ে ছিলেন মেসি-নেইমাররাও! কিন্তু মন ভরে না। মন পড়ে থাকে আর্জেন্টিনায়। খেলার মাঠে মন নেই, পায়ে গোল নেই। শেষ পর্যন্ত চীনা সুপার লিগের দল সাংহাই শেনহুয়ার সমর্থকরা এতটাই বিরক্ত হলেন যে, মাঠে বসেই চিৎকার জুড়েছেন, ‘তেভেজ তোমায় দরকার নেই। আর ফিরে এসো না!’

সেই চিৎকার শুনেছেন কার্লোস তেভেজ। তাই আর চীনে থাকার দরকার মনে করলেন না। তৃতীয়বারের মত শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সঙ্গে মনের গভীরে একটি ইচ্ছে নিয়ে ফিরেছেন, যদি ঠাই হয় রাশিয়া বিশ্বকাপের স্কোয়াডে।

২০১৬ সালে বোকা জুনিয়র্স থেকেই দুই বছরের চুক্তিতে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো বেতনে শেনহুয়াতে নাম লেখান তেভেজ। সাপ্তাহিক বেতনে ছাড়িয়ে যান মেসি-রোনালদোদের। কিন্তু চীনা দলটির হয়ে খেলেছেন মাত্র ২০ ম্যাচ, গোল সবে ৪টি!

কাজের প্রতি আন্তরিকতার অভিযোগই ওঠে তেভেজের বিপক্ষে। খেলা ফাঁকি দিয়ে আর্জেন্টিনায় পড়ে থেকেছেন, কাল্পনিক চোটের অভিযোগ ছিল যার সঙ্গে। ফলাফল, ১ বছর বাকি থাকতেই চুক্তি বাতিল।

তাতে নাকি মনের খুশিতেই প্রিয় ক্লাবে ফিরতে পেরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্বপ্ন চতুর্থ বিশ্বকাপ খেলার। যদিও চাওয়া-পাওয়ার মাঝে রয়েছে বিশাল তফাৎ। ২০১৫ সালের পর খেলা হয়নি কোন আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ? সে তো আরও দূরের স্বপ্নই হওয়ার কথা!

সেটা ভালই জানা তেভেজের। তাই বোকা জুনিয়র্সের হয়ে জ্বলতে চান আবারও। দেখিয়ে দিতে চান এখনো দেশের জার্সি গায়ে তোলার সামর্থ্য আছে। ৩৩ বছর বয়সে সেটা করতে নিজের সামর্থ্য নিংড়ে দিতে হবে তাকে। বিশ্বকাপের সময় যে আছে আর মাত্র ৫ মাস! স্কোয়াড ঘোষণার সময় তো আরও কমই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লোস তেভেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT