চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে ওরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাশরাফী-সাকিব-তামিমদের আগেই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলার স্বাদ নেবে বাংলাদেশের আরেকটি দল। আগামী ৩০ এপ্রিল থেকে ৮মে, লন্ডনে বসবে পথশিশুদের বিশ্বকাপ আসর। যেখানে অংশ নিতে বাংলাদেশের আটজন শিশু ক্রিকেটার ২৮ এপ্রিল চড়বেন বিমানে।

স্বপ্নের দুয়ারে প্রবেশের আগে বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে আনন্দপূর্ণ একটি দিন কাটিয়েছে ওরা। বিশ্বকাপের লাল-সবুজ জার্সি গায়ে দল বেধে হোম অব ক্রিকেটে ঘুরে বেড়িয়েছে সানিয়া, জেসমিন, স্বপ্না, আরজু, রাসেল, আবুল, রুবেল ও নিজাম। সকালে বিসিবিতে এসেই দেখা পায় টাইগার ওপেনার তামিম ইকবালের।

শুধু ছবি তোলাতেই থেমে থাকেনি ওরা। নিয়েছে প্রয়োজনীয় টিপস। পেয়েছে উপহারও। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ইংল্যান্ডে যাওয়া ক্রিকেটারদের কেডস ও কিপিং গ্লাভস দিয়েছেন তামিম।

বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (লিডো) তত্ত্বাবধানে থাকা এই আট শিশু নির্বাচিত হয় গত বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনুমোদন মেলে অক্টোবরে। চলতে থাকে অনুশীলন। তবে ওদের বিশ্বকাপ-যাত্রায় শঙ্কা হয়ে আসে পাসপোর্ট প্রাপ্তিতে অনিশ্চয়তা।

কিছুদিন আগেও ওদের পরিচয় ছিল পথশিশু। মা-বাবা নেই, পরিবার নেই। অভিভাবক না থাকার জন্য পাসপোর্ট পেতেও বিলম্ব হয়। সেটি কেটে গেছে বিভিন্ন পক্ষের সহায়তায়। ওরা পেয়ে গেছে ভিসাও। এখন বিশ্বমঞ্চে ব্যাট-বলের লড়াইয়ে নামার অপেক্ষা।

Reneta

কেরানীগঞ্জের বছিলায় লিডো পিস হোমে এই শিশুরা থাকা, খাওয়া, পড়াশোনা, খেলাধুলাসহ সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। সংস্থার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন এই শিশুদের অভিভাবক। এখন তাদের নামের আগে সে অর্থে আর পথশিশু ব্যবহার করা হয় না।

বিশ্বকাপ আয়োজন করছে লন্ডনের স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। ইংল্যান্ডসহ ১০টি দেশের ৮০জন পথশিশু (যারা একসময় পথে ছিল) এখানে অংশ নিচ্ছে। সব দেশ থেকে চারজন মেয়ে এবং চারজন ছেলে শিশুকে নির্বাচিত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপথশিশুদের বিশ্বকাপবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT