চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে ফিরে আসছেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবির ডাকে সাড়া দিয়েছেন সাকিব আল হাসান। আইপিএল রেখে ফিরে আসছেন জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে। ২২ এপ্রিল শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপ মিশন সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প।

সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবকে ফিরতে চিঠি দেয়া হচ্ছে। একদিন পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ‘গতকাল তাকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি, সে ২২ বা ২৩ তারিখে দলের সাথে যোগ দিবে।’

বিশ্বকাপের দল ঘোষণার সংবাদ সম্মেলনে আকরাম খানের কাছে জানতে চাওয়া হয় সাকিবের ব্যাটিং পজিশন নিয়েও। জবাবে জানালেন, তিন নম্বরে খেলার সম্ভাবনার কথা। এছাড়া স্কোয়াডে তিনজন (মুশফিক, লিটন, মিঠুন) উইকেটরক্ষক থাকায় কার হাতে গ্লাভস উঠবে সেটিও জানতে চাওয়া হয়।

‘এটা তো টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। কারণ প্রস্তুতি ক্যাম্প যখন শুরু হবে তখন পরিকল্পনা শুরু করবেন কোচ। বিশ্বকাপে বা ত্রিদেশীয় সিরিজে আমরা কীভাবে শুরু করবো সেটি নিয়ে পরিকল্পনা করবেন। তখনই সিদ্ধান্তটি হবে যে কোচ কাকে কিপিং বা টপঅর্ডারে কাকে ব্যাটিং করাবেন। তার পরিকল্পনা নিয়ে এখনও আমাদের সাথে আলোচনা হয়নি। যেহেতু আমাদের ইংলিশ কোচ, এবং ইংলিশ কন্ডিশনের সবকিছু তার আয়ত্তে আছে, সেই হিসেবে সে আসলে এটি শুরু করতে পারবে। এমনিতে এখন তিন নম্বরে সাকিব আল হাসানকে আমরা খেলিয়ে থাকি, তবে কোচ এবং অধিনায়কের ওপর নির্ভর করে এটি ঠিক করা হবে।’ আকরাম বলেন এভাবেই।

সাকিব প্রথমদিন থেকেই বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিলে হায়দরাবাদের ডেরায় থাকার সুযোগ পাবেন আর একটি ম্যাচে। দলটির অষ্টম ম্যাচ আগামী বুধবার। তারপরই তল্পিতল্পাসহ ফিরে আসতে হবে ঢাকায়।

আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলার জন্য সাকিব দেশ ছাড়েন ২২ মার্চ। দুইদিন পর দলের প্রথম ম্যাচ খেলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে সুযোগ পাননি সাকিব, বোলিংয়ে ৩.৪ ওভারে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফেরা হয়নি একাদশে।

Reneta

৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল খেলার সময় বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান সাকিব। সে কারণে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। গত আড়াই মাসে আইপিএলের একটি মাত্র ম্যাচই সাকিবের একমাত্র ম্যাচ অনুশীলন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT