চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
১১:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আরব আমিরাতে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই ‘গ্রুপ-১’এ আছে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইয়ে আরেক গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কার আসার সুযোগ আছে এ গ্রুপেই।

বাছাইয়ে গ্রুপ ‘বি’তে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। দুই জয়ে ৪ পয়েন্ট জমাতে পেরেছে। তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে স্কটল্যান্ড। তারা সুপার টুয়েলভে খেলবে ‘গ্রুপ-২’তে।

স্কটিশদের সঙ্গে ‘গ্রুপ-২’তে থাকছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। বাছাইয়ে গ্রুপ ‘এ’তে যারা রানার্সআপ হবে শ্রীলঙ্কার পেছনে থেকে, তারাও যুক্ত হবে এই গ্রুপে। লঙ্কানরা যদি শীর্ষে থেকে শেষ করতে পারে তাহলে নামিবিয়া ও আয়ারল্যান্ডের মাঝে হবে রানার্সআপের প্রতিযোগিতা।

Banglabid

চলতি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার দিনের ম্যাচে বড় ব্যবধানে জেতায় সুপার টুয়েলভে খেলার টিকেটও পেয়ে যায় জয়ের সাথে সাথেই।

রাতের ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জয় তোলায় নির্ধারণ হয়ে গেল সুপার টুয়েলভের প্রতিপক্ষও।

নির্ধারিতই ছিল স্কটল্যান্ড জিতলে গ্রুপে বাংলাদেশ হবে রানার্সআপ। ওমান জিতে গেলে তখন তিন দলের পয়েন্ট হতো সমান ৪ করে। সেক্ষেত্রে রানরেটের হিসাব চলে আসত সামনে। বড় সংগ্রহ আর বড় জয়ের পর তাতে টাইগারদের ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও! তেমন কোনো হিসাবে যেতে হল না আইরিশরা সহজ জয় তোলায়।

Reneta

বাছাইপর্বে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জিতে পথে ফেরে। কিন্তু বিপদ কাটেনি তখনও। মূলপর্বে যেতে পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হতো।

এমন সমীকরণের সামনে টিম টাইগার্স তুলেছে রেকর্ড গড়া জয়। টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের জয়, ৮৪ রানের হাসি তোলার দিনে মাহমুদউল্লাহর দল বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ টি-টুয়েন্টি সংগ্রহ ১৮১ রানও তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সপাপুয়া নিউগিনিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী

পরবর্তী

শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে মান ধরে রাখার পরামর্শ

পরবর্তী

শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে মান ধরে রাখার পরামর্শ

অধ্যাপক-জোহরা-আনিস

অধ্যাপক জোহরা আনিস মারা গেছেন

সর্বশেষ

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬

চিকিৎসার আশায় ভারতে গিয়ে লাশ হয়ে ফিরল দুই বন্ধু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT