চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সরফরাজই পাকিস্তানের নেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্ব নিয়ে মাঝে-মধ্যেই প্রশ্ন উঠেছে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে প্রশ্নটা আরও একবার ওঠে। তবে চালিয়ে নিচ্ছিলেন তিনি। সাউথ আফ্রিকা সফরে বর্ণবাদী মন্তব্যের কারণে আবারও কড়া সমালোচনার শিকার হন পাকিস্তান অধিনায়ক। তার জের ধরে ক্ষমাও চান। তবে নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

এরপর শুরু হয় নানা কথা। বিশ্বকাপ দলে সরফরাজ থাকবেন কিনা, থাকলেও নেতৃত্বভার তার ওপর থাকবে কিনা এসব প্রশ্ন উঠে যায়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নিশ্চিত করেছেন, ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের নেতৃত্ব থাকছে সরফরাজের কাঁধেই।

সরফরাজ সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে শিরোপা এনে দিয়েছেন। কাগজে কলমে ভঙ্গুর এক দল নিয়েও ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠে তারা। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে শিরোপা জেতে দলটি। পিসিবি তাই বিশ্বকাপেও ভরসা রাখতে চায় সরফরাজের ওপর।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘সরফরাজ আহমেদ আমাদের দলের অধিনায়ক এতে কোনো সন্দেহ নেই। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনিই দলের অধিনায়ক থাকবেন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়ক থাকবেন তিনি। বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন সরফরাজ।’

তিনি আরও জানান, বিশ্বকাপের পর সরফরাজের ভালো-খারাপের হিসেব কষা হবে। এখন আপাতত সরফরাজ পাকিস্তান ক্রিকেটের জন্য যে অবদান রাখছে পিসিবি সেটাই বিবেচনায় নিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসরফরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT