চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রোটিয়াদের চার পেসার, সবার সমস্যা চোট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৪, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ দলে যেন পূর্ণ সতেজ এক মোস্তাফিজুর রহমানকে পাওয়া যায় সেজন্য তাকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এর সুফলও পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজে পূর্ণ ফিট এক মোস্তাফিজই প্রস্তুত মাঠে নামার জন্য।

কিন্তু বাংলাদেশের মত এত ভেবেচিন্তে কাজ করেনি সাউথ আফ্রিকা। বিশ্বকাপ দলে যে চার পেসারকে নিয়েছিল প্রোটিয়ারা তাদের সবাই পেয়েছিলেন আইপিএলে খেলার অনুমতি। সেই চারজন মিলে গেছেন একই বিন্দুতে। সবারই আছে চোট সমস্যা!

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা পেসার ডেল স্টেইন চোটে পড়ে আগেই ভারত ছেড়েছেন। বিশ্বকাপে খেলা অনিশ্চয়তা আছে তাকে নিয়ে। একই সমস্যা এখন কাগিসো রাবাদাকে নিয়েও। দিল্লি ক্যাপিটালসের প্রোটিয়া পেসার চোট নিয়ে ফিরে গেছেন দেশে।

২৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে কোমরে চোট পান রাবাদা। ম্যাচের পর তার অবস্থা জানানো হয় সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে। রিপোর্ট পাওয়ার পর শুক্রবার রাবাদাকে দেশে ফেরত আসার নির্দেশ দেয় বোর্ড।

ফেরার আগে দুর্দান্ত ফর্মেই ছিলেন রাবাদা। ১২ ম্যাচে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২৫ উইকেট তার নামের পাশে। কোয়ালিফায়ার খেলার সম্ভাবনা প্রবল দিল্লি ক্যাপিটালসের।

স্টেইন-রাবাদা ছাড়া প্রোটিয়াদের স্কোয়াডে আছেন লুনগি এনগিদি ও আনরিচ নরতে। এই দুজনও আইপিএলে খেলার অনুমতি পেয়েছিলেন। কিন্তু আসর শুরুর আগেই চোটের কারণে দুজনেই নাম প্রত্যাহার করে নেন। এনগিদির সমস্যা সাইড স্ট্রেনে। নরতে ভুগছেন কাঁধের চোটে।

Reneta

বিশ্বকাপ শুরু হতে চার সপ্তাহরও কম সময় বাকী। ১২মে থেকে বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করবে সাউথ আফ্রিকা। তার আগে স্টেইন-রাবাদাকে নিয়ে তৈরি হয়েছে ভীষণ অনিশ্চয়তা। এনগিদি আর নরতে ফিরলেও ফিরতে পারেন। কিন্তু ফিরলেও নিজের সেরাটা দিতে পারবেন কিনা সেটা সাউথ আফ্রিকান নির্বাচকদের জন্য কোটি টাকার প্রশ্ন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাউথ আফ্রিকা বিশ্বকাপ দল
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT